
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:৮

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়।
