
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৭:৯

মেঘনা নদীর তীব্র ভাঙনে বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও জীবিকার অবলম্বন। এ অবস্থায় স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।
