সময়ের কন্ঠস্বর ও দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালা'জ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারে'র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ। সোমবার (২৫মে) দুপুরে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গীর আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, সংবাদকর্মী, এনজিও কর্মী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় শেয়ালের কামড়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত তিন সপ্তাহে শেয়ালের আক্রমণে দুটি গরু মারা যাওয়ার ঘটনায় সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগম মারা যান। পরে বিকেল ৩টায় ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার বাড়ি থেকে একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ঈদুল ফিতরের ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরে কয়েক ঘণ্টার মধ্যেই কারখানা দুর্ঘটনায় প্রাণ হারালেন ঠাকুরগাঁওয়ের যুবক শ্রমিক আব্দুল হাকিম (২৪)। শুক্রবার সকালে ঢাকার হেমায়েতপুর তেঁতুলপাড়া এলাকায় অবস্থিত লিলি অয়েলস লিমিটেড ফ্যাক্টরিতে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল হাকিম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কেরিয়াতি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘদিন ধরে ওই কারখানায়
সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও সড়কে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এই বাস্তবতার মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সেখানে
ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সেমাই কারখানায়। তবে এই সুযোগে কিছু অসাধু মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। প্রশাসন বলছে, নিয়মিত অভিযান চলছে; প্রয়োজন হলে কারখানা সিলগালা করা হবে। জেলা সদরের রহিমানপুর ইউনিয়নে অবস্থিত আদুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারখানায় গিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে লাচ্ছা ও সাদা সেমাই
পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল–কে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা থাকবে। রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ অঞ্চলের মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,
বিএনপি একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বার্তা দেন। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে, অনেকে জীবন দিয়েছে। এসব আত্মত্যাগের মূল্যায়ন কখনোই বৃথা যেতে দেওয়া যাবে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না, তারা দেশটিকে আফগানিস্তানের মতো করে তুলতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা শুধুমাত্র ঘরে বসে থাকুক। এই প্রসঙ্গে তিনি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার)
ঠাকুরগাঁও সদর ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভোটপরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে। বিশেষ করে ধানের শীষ ও নৌকা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নৌকা নেই
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ৩৩ কিলোমিটার পূর্বাঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, তারা হালকা কাঁপুনি অনুভব
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, বাসরঘরে নতুন জীবনের শুরু—সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু বাসর রাতে কনে মুখ ধোয়ার পরই অভিযোগ ওঠে, বিয়ের আগে যে মেয়েকে দেখানো হয়েছিল তিনি নন এই কনে। মুহূর্তের মধ্যে সেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় সন্দেহ, অভিযোগ আর আইনি লড়াইয়ে। ঠাকুরগাঁওয়ে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায়। এখানেই বিয়ে
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি নেই এবং সরকার অবৈধ অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ খুবই উদ্বিগ্ন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কার্যকর কোনো
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও পৌর শহরের তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও পৌরশহরের মিলননগর এলাকার লিটন দাসের স্ত্রী জ্যোতি রানী দাস, পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের আইনুল হকের মেয়ে রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের শনিচরণ চন্দ্র রায়ের ছেলে নরদেব চন্দ্র।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। চারদিকে নানা ধরনের কথা, আন্দোলন ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তার মতে, দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়ভবানীপুর কাঠালডাঙ্গী এলাকায় জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের সুষ্ঠু সমাধান হয়েছে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে। আইনের আশ্রয় নিয়ে ন্যায়বিচার পেয়ে স্বস্তি ফিরেছে ভ্যানচালক মো. আব্দুল করিমের জীবনে। অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. আব্দুল করিম ক্রয়কৃত ২৫ শতক জমিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বসতভিটার সঙ্গে যুক্ত যাতায়াতের রাস্তা নিয়েই প্রতিবেশী লুৎফর রহমান, মর্জিনা
দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। দলটির মনোনয়ন পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ আব্দুস সালাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে যখন কৃষকরা গম, ভুট্টা ও সরিষার বাম্পার চাষে ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মজুত না থাকায় সার সংকটে পড়তে হচ্ছে তাদের। প্রয়োজনীয় সার না পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সার বিতরণ কেন্দ্রে ঘটে মারাত্মক এক হামলার ঘটনা। সার বিতরণের
বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কোচিং সেন্টারে গিয়ে ক্লাস আওয়ারে কোনো কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টার পড়াতে পারবেনা সেটি কোচিং সেন্টারের পরিচালকদের বলে শিক্ষার্থীদের সেখান থেকে বের করে নিয়ে স্কুল/কলেজে ক্লাস করার জন্য পাঠিয়ে দেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের বের করে কলেজে ক্লাসে পাঠিয়ে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে বাবা তসলিম উদ্দীন (৭০) জীবদ্দশায়ই ছেলের কাছে আশ্রয় পাননি। বৃদ্ধ বয়সে তিনি ছিলেন ছোট মেয়ে বিউটি আক্তারের বাড়িতে। সেখানেই রোববার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। রাতে মরদেহ নিজ বাড়ি পশ্চিম সরলিয়া গ্রামে নিয়ে যাওয়া
ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত আহমেদ এখন আইসিটি জগতে এক পরিচিত নাম। বয়স আঠারোর কোঠায় হলেও প্রযুক্তি বিষয়ে তার জ্ঞান ও দক্ষতা স্থানীয়দের কাছে এক বিরল ভরসা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, কম্পিউটারের সফটওয়্যার ত্রুটি, মোবাইলে ভাইরাস বা ডিভাইস সমস্যাসহ ডিজিটাল নানা জটিলতা দেখা দিলে অনেকেই ছুটে যান তার কাছে। কেউ সমস্যা নিয়ে গেলে তা দ্রুত সমাধান করেই থেমে যান না, বরং