বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দীর্ঘ ২৯ বছর পর বিএনপির প্রার্থী পেল ঠাকুরগাঁও-২ আসনের ভোটাররা

মোঃ ইলিয়াস আলী
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২

শেয়ার করুনঃ
দীর্ঘ ২৯ বছর পর বিএনপির প্রার্থী পেল ঠাকুরগাঁও-২ আসনের ভোটাররা

দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। দলটির মনোনয়ন পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহুদিন ধরে এই আসনে সম্ভাব্য মুখ নিয়ে চলা নানা আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটে এই ঘোষণায়।

দলীয় সূত্র জানায়, চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, সংগঠনী ভূমিকা এবং এলাকাভিত্তিক গ্রহণযোগ্যতা—সব মিলিয়ে ডাঃ সালামের নাম চূড়ান্ত করা হয়।

আরও

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
মনোনয়ন ঘোষণার পরেই ঠাকুরগাঁও-২ আসনে রাজনৈতিক মাঠে নতুন সজীবতা ফিরে আসে। এতদিনের নীরবতা ভেঙে তৃণমূল নেতাকর্মীরা আবার সংগঠনে সরব হয়ে ওঠেন। ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে শুরু হয় নতুন করে বৈঠক, বিশ্লেষণ আর প্রস্তুতি।

এর আগে, প্রথম দফায় গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ ও ৩ আসন থাকলেও ২ নম্বর আসনটি খালি রাখা হয়। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বিক্ষোভ-মানববন্ধন করেন। জোটের কাছে আসনটি ছাড়ার গুঞ্জনও ছড়ায়। বিশেষ করে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানকে নিয়ে নানা বিশ্লেষণ চলে। একই সময়ে মাঠে সক্রিয় হয়ে ওঠেন জামায়াতের প্রার্থীও।

সাধারণ ভোটাররা বলছিলেন, বিএনপি প্রার্থী না দিলে জামায়াত ‘ফাঁকা মাঠে গোল’ দেবে। আবার কেউ বলছিলেন, রাজনীতিতে নতুন মুখ হলেও ফারুক হাসান দিনরাত এলাকাজুড়ে প্রচারণায় ব্যস্ত, নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। পুরো জেলা যেন এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তায় আটকে ছিল। শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত ঘোষণায় সব গুঞ্জন থেমে যায়। প্রার্থী হয়ে ডা. আব্দুস সালাম নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনেন। দীর্ঘ অপেক্ষা, হতাশা আর সংশয়ের জায়গায় এখন এসেছে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির গতি।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, এই ঘোষণা ছিল আমাদের সবচেয়ে প্রত্যাশিত। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে সর্বশক্তি নিয়ে নামব। ডা. সালাম বহুদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত। তার নাম ঘোষণায় নেতাকর্মীরা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সংগঠনে সেই আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।

আরও

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই

টেকনাফে লবণের বস্তায় লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার, আটক দুই
হরিপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিয়ম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা জোটের নির্বাচন করেছি। এইবার আমরা নিজের দলীয় প্রার্থীর নির্বাচন করতে পারবো এবং ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো ইনশাআল্লাহ্। ডাঃ আব্দুস সালাম আমাদের আসনে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মনোনয়ন নিয়ে চলমান গুঞ্জন আমাদের সংগঠনচর্চাকে দুর্বল করছিল। কিন্তু সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর সংগঠন আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এখন আর কোনো দ্বিধা নেই। নেতা পাওয়া গেছে, দিকনির্দেশনা পাওয়া গেছে। মাঠে কাজের গতি এখন আগের চেয়ে দ্বিগুণ।

বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় বলেন, এই আসনে যে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হয়েছিল, একটি ঘোষণা তা শেষ করে দিয়েছে। বিএনপি কখনো মাঠ ছাড়ে না এই মনোনয়নই তার প্রমাণ। ডা. সালাম পরিচ্ছন্ন, শিক্ষিত ও স্বীকৃত একজন মানুষ। তাকে ঘিরে কর্মীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হলে সর্বপ্রথম বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। এই দুই নেতা বালিয়াডাঙ্গী উপজেলায় অনেক জনপ্রিয় এবং তাঁদের ভোট ব্যাংক রয়েছে। আশা করি মনোনীত প্রার্থী তাঁদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালামের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান।

ঠাকুরগাঁও-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালাম বলেন, প্রথমেই আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং উনার সুস্থতার জন্য সকলকেই দোয়া করার অনুরোধ করছি। আমার দেশনায়ক তারেক রহমান এর প্রতি আস্থা ছিল যে উনি আমাকে এখানে মনোনীত করবেন। আমাকে মনোনীত করায় দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে পাশে নিয়ে এই আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ্। আমি নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। আমি নির্বাচনী এলাকার সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-২ আসনটি বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে- বালিয়াডাঙ্গীতে ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুরে ১ লাখ ১০ হাজার ১৬৬ জন আর রানীশংকৈলের দুই ইউনিয়নে ৩৯ হাজার ৮৯৪ জন ভোটার রয়েছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী পুরো প্রক্রিয়া আমরা পরিচালনা করছি। নির্বাচন প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত। প্রার্থী তালিকা থেকে দায়িত্ব বণ্টন সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ভোটারদের জন্য নিরাপদ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। যে-ই প্রার্থী হন, নিয়ম অনুযায়ী সবার জন্য সমান সুযোগ থাকবে।

ঠাকুরগাঁও-২বিএনপির প্রার্থী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।  এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকার বাজার টিলা এলাকার বাসিন্দা। বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন মিরতিংগা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা