পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় শনিবার রাতে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত ১১টার দিকে সংঘর্ষের সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নুরুল হকের নির্বাচনী
পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা সংক্রান্ত রোড শো এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ফেষ্টুন উড়িয়ে বর্নীল রোড শো এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুন্সি ওহীদুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী, গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর বলেছেন, “বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই।” সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে অনুষ্ঠিত উরুজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবজাতকের পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। নবজাতকের বাবা সাব্বির সিকদার ও মা ইতি বেগম (২২) বাউফল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের অভিযোগ, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে প্রসববেদনা নিয়ে ইতি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া
পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ব্যস্ত এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুকুর সকাল থেকেই হিংস্র আচরণ শুরু করে। নতুন বাজার, রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, পটুয়াখালী বিজ্ঞান
পটুয়াখালী–৩ সংসদীয় আসনে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণে ভোটের মাঠে সম্ভাব্য ‘বিএনপি বনাম বিএনপি’ লড়াই দেখা দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সবচেয়ে বেশি জয় অর্জন করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এ আসনে প্রভাবশালী অবস্থানে রয়েছে। জাতীয় পার্টি এককভাবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জয় লাভ করলেও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা সাবেক জেলা ছাত্রদল নেতা
পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে রিকশাচালকসহ পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তালতলা এলাকার নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরু ঢালীর মালিকানাধীন টিনশেড চারটি বসতঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া ৯ নং ওয়ার্ডে এক অলৌকিক ঘটনা ঘটেছে। গ্রামের চৌকিদার মোঃ আবুল কালামের ১২ বছর বয়সী মেয়ে যুবাইদা আক্তার আখি এক রাতের ব্যবধানে পরিপূর্ণভাবে ছেলেতে রূপান্তরিত হয়েছে। নতুন নাম রাখা হয়েছে মোঃ তানভীর ইসলাম। তানভীরের বাবা জানান, কয়েকদিন আগে নাক-মুখে রক্ত ওঠার পর হঠাৎ এক রাতের মধ্যে তাঁর মেয়ে ছেলেতে পরিণত হয়। পরিবারে তানভীরের দুই বোন
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় আগামী ১৭ নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। রায়কে কেন্দ্র করে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানান
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের
জুলাই আন্দোলনে নিহত শহীদের কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পর্নগ্রাফি আইনে দুইজনকে আরও ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন কিশোর হলো—সাকিব মুন্সী, সিফাত মুন্সী ও ইমরান মুন্সী; তাঁদের প্রত্যেকের বয়স
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পটুয়াখালীর একটি কলেজে কেউ পাস করতে পারেনি। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজে এই বছর পরীক্ষার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ জন, কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Dhaka Education Board মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস. এম. আবু তালেব বলেন,
গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের স্বভাব-চরিত্রে পরিবর্তন না এলে দেশের পুনর্গঠন অসম্ভব। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, “রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে স্থিতিশীল ও
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রামজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিশু ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। ইমাম হোসেন নিরব স্থানীয় মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত হোসেন কবির জোমাদ্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় তারা সম্ভাব্য সব
পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবক রাসেল খানের (৩৫) লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার বাতিঘর পয়েন্ট থেকে তার স্বজনরা লাশটি উদ্ধার করে। নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা
পটুয়াখালীর বাউফলে নৌ পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি রাসেল খান (৩৫) নামের এক যুবকের। নিখোঁজের পর থেকে নদীতে টহল ও ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া–ডালিমা নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল খান ওই ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। শনিবার (১১ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— র্যাবের মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং দুই বছর বয়সী শিশু পিয়াম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ৫ সদস্যসহ এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়ায় এই ঘটনা ঘটে। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, কনস্টেবল সাইফুল ইসলাম ও কনস্টেবল রানা রয়েছেন।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুরুতে “মর্দনা শর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫” নামে খেলার আয়োজন করা হলেও, হঠাৎ ফাইনাল খেলায় এসে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয় “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। গত ১৯ সেপ্টেম্বর দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়ন ঠাকুরহাঠ ব্রিজ বালুর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট নিয়ে অভিযোগ উঠেছে, আয়োজনের ক্ষেত্রে ছাত্রদলের ব্যানার
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজার সামনে মোশাররফ হোসেন দুলাল মাদবরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মূলক মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশাররফ হোসেন দুলাল মাদবর। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, জাল দলিল ও ভুয়া রায়ের মাধ্যমে রুহুল আমিন ও সফেজ কারিকর দুজন প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় সাড়ে পাঁচ
পটুয়াখালী জেলা বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি
পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে তুহিন হাওলাদার (২৫) ও রেজাউল (২৮) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বুধবার সকাল ৮ টার দিকে নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ পাওয়া যায়। নিহত তুহিন পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী, পাঁচ
পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালী দীর্ঘদিন ধরেই গরু ও মহিষ পালনের জন্য উপযোগী এলাকা হিসেবে পরিচিত। চারপাশের নদী-নালা, চরাঞ্চল এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর পরিবেশকে কাজে লাগিয়ে এখানকার কৃষক-খামারিরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গবাদিপশু পালনকে জীবিকা হিসেবে নিয়েছেন। তবে চলতি বছর তাদের সেই আশার আলো ম্লান হয়ে পড়েছে। বাজারে গবাদিপশুর দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তারা পড়েছেন বড় ধরনের সংকটে। স্থানীয় সূত্রে