শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাকিবুল ইসলাম তনু
রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৮:১৬

শেয়ার করুনঃ
বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পটুয়াখালীর কলাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্সলেন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মারিয়া আক্তার (১০) উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার মেয়ে।

জানা যায়, ছুটির দিনে বোনের সঙ্গে সময় কাটাতে সকালে রজপাড়ায় আসে মারিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সে রওনা দেয় বোনের বাড়ির দিকে। তবে আনন্দের সেই মুহূর্ত মুহূর্তেই বদলে যায় বিষাদে।

সকাল দশটার দিকে বোনের মেয়েকে সঙ্গে নিয়ে সে একটি মাদ্রাসায় যাচ্ছিল। তারা যখন সিক্সলেন সড়ক পার হচ্ছিল, তখন একটি দ্রুতগতির অটোবাইক হঠাৎ করে এসে মারিয়াকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মারিয়া রাস্তায় পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়।

আরও

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

স্থানীয়রা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির হঠাৎ চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই দুর্ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যস্ত সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কী ভূমিকা আছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মারিয়ার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীরা আজ নিথর দেহ দেখে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছে তাদের প্রিয় বান্ধবীকে।

পটুয়াখালী শিশুমৃত্যুঅটোবাইক দুর্ঘটনাটিয়াখালী কলাপাড়াসড়ক দুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী ব্যবহার করে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। অভিযান

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

নওগাঁর আত্রাই উপজেলায় একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বিষা ইউনিয়নের একটি বাড়িতে মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মো. রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া প্রায় ১০ কোটি টাকার গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় আড়াই হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্বল তদারকির কারণেই প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। জনস্বাস্থ্য

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে রাজবাড়ী মহিলা দলকে হারিয়ে জয় তুলে নিয়েছে বরিশাল মহিলা দল। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের ফুটবলাররা। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের