বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পর্যটনপথে সেতু ভাঙন, কুয়াকাটা যাত্রা বিপন্ন

রাকিবুল ইসলাম তনু
রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:১৭

শেয়ার করুনঃ
পর্যটনপথে সেতু ভাঙন, কুয়াকাটা যাত্রা বিপন্ন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ধসে খালের মধ্যে পড়ে যাওয়ায় ১৫টি গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি আকস্মিকভাবে ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত সেতুটি ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করে। তবে স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ বছর ধরেই সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও কোনো সংস্কার বা নতুন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে তা ধসে পড়ায় বিপাকে পড়েছেন অন্তত ১৫ হাজার বাসিন্দা ও কুয়াকাটাগামী অসংখ্য পর্যটক।

স্থানীয়দের ক্ষোভ ও দাবি

আরও

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১ আহত ৭

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১ আহত ৭
সেতু ভেঙে যাওয়ার পর আশপাশের গ্রামগুলোর মানুষ চলাচলের বিকল্প পথ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী, নারী ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে বহুগুণে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি সেতুটা খালের পানিতে পড়ে গেছে। এখন স্কুল, হাট-বাজার, হাসপাতাল—সব জায়গায় যেতে অনেক কষ্ট হবে। দ্রুত সেতু না বানালে আমাদের বড় বিপদ হবে।”

এলাকাবাসীর ভাষ্য, বছরের পর বছর ধরে এই সেতুর বিপজ্জনক অবস্থা নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসনের বক্তব্য

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ঘোড়াঘাটে অবৈধ মজুদ রাখা ডিজেল উদ্ধার করেছে প্রশাসন

ঘোড়াঘাটে অবৈধ মজুদ রাখা ডিজেল উদ্ধার করেছে প্রশাসন
সেতু ভাঙনকলাপাড়াকুয়াকাটা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক জানান, “সেতুটি ছাড়াও উপজেলার ঝুঁকিপূর্ণ আরও পাঁচটি সেতুর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন করে প্রস্তাবনা পাঠানো হবে। যত দ্রুত সম্ভব নতুন সেতু নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।”

সেতু ধসের প্রভাব

এই সেতুর মাধ্যমে আজিমপুর, তাহেরপুর, লতাচাপলীসহ অন্তত ১৫টি গ্রামের মানুষ কুয়াকাটা শহরে যাতায়াত করতেন। এছাড়া সড়কপথে কুয়াকাটাগামী পর্যটকরাও এ রুট ব্যবহার করতেন। সেতু ধসের ফলে কুয়াকাটায় পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত পদক্ষেপের আহ্বান

স্থানীয়রা জরুরি ভিত্তিতে সেতু পুনঃনির্মাণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, “সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবন একেবারেই অচল হয়ে পড়বে।”

সর্বশেষ সংবাদ

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

দিনাজপুরের বিরামপুরে চার বছরের সম্পর্কের জেরে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বিয়ের দাবীতে অনশন শুরু করেছেন। ঘটনা ঘটে বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন। মেয়েটির দাবি, ফিরোজ কবির শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এবং অন্য কোথাও বিয়ে দিলে হুমকি দিচ্ছিল। শুক্রবার তাদের বাড়িতে বিয়ের

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজার জেলায় সংক্রামক রোগ হাম আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ জন রোগী। পরীক্ষায় তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে শয্যা সংকট ও আইসিইউ সুবিধা না থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

পাঁচবিবিতে প্রণোদনা সামগ্রী পেল গাভী মালিকরা

দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে  প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ সুবিধাভোগীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।   এসময় সেখানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হলেও দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত এক হৃদয়বিদারক ঘটনা। নেশার টাকা জোগাড় করতে নিজের মাত্র ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্রি এলাকায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ভবিষ্যতে ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে তার ডান