মাদকসহ কেউ ধরা পড়লে কোনো ধরনের সুপারিশে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। একইভাবে অস্ত্রধারী, সন্ত্রাসী ও অন্য অপরাধীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাগত পুলিশ সুপার
পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের দিকে হঠাৎ পুরাতন কাপড়িয়াপট্টি সড়কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক অংশ খালের গর্ভে বিলীন হয়েছে। এতে অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে খালভাঙন চললেও স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় অন্তত পাঁচটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শনিবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, রাজাবাড়িতে মহিউদ্দিন
পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত আমরাজুড়ি সেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। সম্ভাব্য নির্মাণস্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফের নেতৃত্বে প্রতিনিধি দল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর
পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ডাকসেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজস্ব ভবনের অভাবে ভাড়া করা ছোট দুটি কক্ষে কার্যক্রম চালাতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা পুরোনো ভবন পরিত্যক্ত হওয়ার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের ভাড়া ভবনে পোস্ট অফিস
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন
পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায় এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in
পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন (৪৬) উপজেলা শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল খান (২৮), মেহরাব হোসেন (২০) এবং শাকির মোল্লা (২০)। তাদের সবার বাড়ি নেছারাবাদ
পিরোজপুরের কাউখালী উপজেলায় কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত এই উন্নয়ন প্রকল্প মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাল পুনঃখনন কার্যক্রমের
পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ২৩নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এস এম আহসান কবির। বিশেষ
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মানসম্মত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের একটি ছোট কক্ষে পাশাপাশি
পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে দিন দিন বাড়ছে সরিষা চাষের পরিধি। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শে এবার উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে এখন দিগন্তজোড়া হলুদ ফুলের সমারোহ দেখা যাচ্ছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের কৃতি সন্তান কর্নেল কাজী এমদাদুল হক (পি.এস.সি)। হত্যাকাণ্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। নারকীয় ওই ঘটনায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্যারাসুটার ও জঙ্গি দমনে সফল সেনা
পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী। শনিবার সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ এলাকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৪২০টি ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-জিয়ানগর-নাজিরপুর) আসনে ১৬৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী
খেলাফত মজলিশের আমীর মামুনুল হক বলেছেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর–২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য পরাজিত সব শক্তি একত্রিত
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের কচুয়াকাঠী খালের উপর নির্মিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের উপরের স্টিলের পাটাতনগুলো আলগা হয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলে চরম বিপদের মুখে পড়ছে। স্থানীয়রা জানান, বিশেষ করে রাতের অন্ধকারে এই ব্রিজ পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অপরিচিত চালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সরাসরি পরিদর্শন করলে দেখা গেছে, ব্রিজের
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬-এ এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি এবং এস. এম. তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন পর্বে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল করিম নির্বাচন
পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী ওয়ার্ড এলাকায়। আহত ইউপি সদস্যের নাম নজরুল ইসলাম (৬১)। তিনি বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালকাঠী
সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। গণিত বিভাগের চেয়ারম্যান ড.
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া একজন
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মহান আল্লাহ তায়ালার দরবারে মানুষের দুটি জিনিসই সর্বাধিক মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, আরেকটি হলো নেক আমল। বাহ্যিক চেহারা, চাল-চলন কিংবা বিত্ত-বৈভবের প্রতি আল্লাহ কখনো দৃষ্টিপাত করেন না; বরং তিনি দেখেন মানুষের অন্তরের অবস্থা। তিনি বলেন, যাদের অন্তর শিরক, কুফরি ও