শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নামাজে যে কাজগুলো ফরজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১৫:৪৩

শেয়ার করুনঃ
নামাজে যে কাজগুলো ফরজ

নামাজ দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তেমনি নামাজ ছাড়া দ্বীন পরিপূর্ণ হয় না। নামাজে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নাত কাজ। নামাজের জন্য কিছু কাজ আগে করা ফরজ আবার কিছু কাজ নামাজের মধ্যে ফরজ। যেগুলোকে আরকান ও আহকাম হিসেবে পরিচিত।নামাজের আগে যে কাজগুলো ফরজ নামাজের আগে কিছু কাজ রয়েছে, যেগুলো আদায় করা ফরজ। যা করা ছাড়া নামাজ হবে না। তাহলো-

ওজু/তায়াম্মুম বা গোসল করা

সব ধরনের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে নেয়া। নামাজের জন্য পবিত্রতা অর্জনে ওজু বা তায়াম্মুক কিংবা গোসল করা ফরজ। নামাজের জন্য পবিত্রতা অর্জনের এ নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলঅ বলেন-হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্যে উঠ, তখন স্বীয় মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও আর টাখনুসহ উভয় পা ধোও। যদি তোমরা অপবিত্র হও তবে সারা শরীর পবিত্র করে নাও এবং যদি তোমরা রোগী হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস কর; অতপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মণ্ডল ও উভয় হাত মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান; যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর।’ (সুরা মায়েদা : আয়াত ৬)

আরও

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

পরিধেয় কাপড় পবিত্র হওয়া

নামাজের সময় পরার জন্য কাপড়ও পবিত্র হতে হবে। জামা, পাজামা/লুঙ্গি/সেলোয়ার/টুপি, ওড়না, হিজাব ইত্যাদি পরিধেয় কাপড় অপবিত্র হলে নামাজ হবে না। আল্লাহ তাআলার নির্দেশ-আপন পোশাক পবিত্র করুন। আর অপবিত্রতা থেকে দূরে থাকুন।’ (সুরা মুদ্দাসসির : আয়াত ৪-৫)

নামাজের স্থান পবিত্র হওয়া

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
নামাজের পড়ার স্থান পবিত্র হওয়া আবশ্যক। যে স্থানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি নামাজ পড়বে বা হাঁটু ও হাত রেখে সেজদা করবে সেসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে।

আরও

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত
আওরাতে সতর

শরীরের নির্ধারিত স্থান ঢেকে নামাজ পড়া আবশ্যক। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীর দুই হাতের কবজি, এবং মুখমণ্ডল ব্যতিত পুরো দেহ ঢেকে রাখা আবশ্যক। আল্লাহ বলেন-‘হে বনি আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সাজসজ্জা/পোশাক পরিধান করে নাও।’ (সুরা আরাফ : আয়াত ৩১)

সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ওয়াক্তের নামাজ পড়া ফরজ। অর্থাৎ ফজর হওয়ার সঙ্গে সঙ্গে ফজর নামাপ পড়া, জোহরের সময় হওয়ার সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়া ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন-নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া ঈমানদারের জন্য আবশ্যক।’ (সুরা নিসা : আয়াত ১০৩)

নামাজের কেবলামুখী হওয়া

অবশ্যই নামাজি ব্যক্তিকে কেবলামুখী তথা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন-তোমরা (নামাজের সময়) কা`বার দিকে মুখ কর।` (সুরা বাক্বারা : আয়াত ১৪৯)

নিয়ত করা

প্রত্যেক আমলের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল। তাই নামাজ পড়ার জন্য নিয়ত আবশ্যক।

নামাজের মধ্যে যে কাজগুলো ফরজ

নামাজের আগে উল্লেখিত কাজগুলো সম্পন্ন হওয়ার পর নামাজে অংশগ্রহণ করা। নামাজের মধ্যেও ৭টি কাজ করা ফরজ। তাহলো-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তাকবিরে তাহরিমা

আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা ফরজ। তাকবিরে তাহরিমার মাধ্যমেই নামাজের বাইরের সব কাজ নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন-আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন।’ (সুরা মুদ্দাসসির : আয়াত ৩)

দাঁড়িয়ে নামাজ পড়া

দাঁড়িয়ে নামাজ পড়া আবশ্যক। শারীরিক অসুস্থতা থাকলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন-‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে (নামাজে) বিনীতভাবে দাঁড়াবে। (সুরা বাকারা : আয়াত ২৩৮)

কেরাত পড়া

সুরা ফাতেহার পর সুরা মেলানো। ফরজ নামাজের প্রথম দুই রাকাআতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের সব রাকাআতে সুরা মেলানো ফরজ। আল্লাহ বলেন-তোমরা কুরআন থেকে যতটুকু সহজ হয়, ততটুকু পড়।’ (সুরা মুযযাম্মিল : আয়াত ২০)

রুকু করা 

প্রত্যেক রাকাআতে একবার রুকু করা ফরজ। রুকু হচ্ছে- দাঁড়ানো থেকে অর্ধনমিত হওয়া, যেন দু`হাত হাঁটু পর্যন্ত পৌছে যায়। মাথা এবং পিঠ এক সমান্তরালে চলে আসে। আর ওজরের কারণে বসে নামাজ পড়ার ক্ষেত্রেও রুকুর সময় ঝুঁকতে হবে, যেন কপাল হাঁটু বরাবর গিয়ে পৌঁছে। আল্লাহ বলেন-তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু কর।’ (সুরা বাক্বারা : আয়াত ৪৩)

সেজদা করা

প্রত্যেক রাকাআতে দুইটি সেজদা করা ফরজ। সেজদার সময় নাক ও কপাল মাটিতে রাখা। আল্লাহ বলেন-হে ঈমানদারগণ! তোমরা রুকু কর এবং সেজদা কর।’ (সুরা হজ : আয়াত ৭৭)

শেষ বৈঠকে বসা

নামাজের শেষ রাকাআতে সেজদার পর তাশাহহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় বৈঠকে বসা (অবস্থান করা) ফরজ। তাশাহহুদ পড়া ওয়াজিব, দরূদ ও দোয়া পড়া সুন্নাত।

সালাম ফেরানো

সালামের মাধ্যমে নামাজ সমাপ্ত করা ফরজ।সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত, নামাজের বাইরে এবং ভেতরের ফরজগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে নামাজ আদায় করা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে নামাজের ফরজ কাজগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ