বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

হাদিসে ইউএফও'র বর্ণনা?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০২০, ৬:৫৯

শেয়ার করুনঃ
হাদিসে ইউএফও'র বর্ণনা?
ইউএফও দর্শনকে সহী বলে শেষতক স্বীকার করলো পেন্টাগন অর্থাৎ আমেরিকান প্রতিরক্ষা বাহিনী। ২০০৪ সনে আমেরিকান ফাইটার জেটের পাইলট ডিউটিরত অবস্থায় ইউএফও দেখেছেন। তিনি এই খবর ২০১৭ সনে সাংবাদিকদের জানান। মার্কিন ফাইটার জেটবহরের সাথে উড়ন্ত সসারের এনকাউন্টার বা সাক্ষাৎ আমেরিকান নেভি শিপ তাদের ইনফ্রারেড ক্যামেরায় রেকর্ড করেছে। সেই ছবির সাথে ফাইটার জেটের গান ক্যামেরায় লকডাউন করা প্রায় ৪০ মিটার প্রশস্ত উড়ন্ত সসারের তিনটি ভিডিও পেন্টাগন প্রকাশ করেছে ২৭ এপ্রিল, ২০২০। 

করোনা আবির্ভাব শুরু হবার পাঁচ মাস পরে হটাৎ তিনটি ভিডিও ও ছবি প্রকাশ করে ফ্লায়িং সসারের অস্ত্বিত্ব প্রমান করে সবাইকে অবাক করে দিলো পেন্টাগন।  আজ প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএনকে বলেছেন, আমাদের পাইলটরা ভালো জানে তারা কি কি দেখেছে। তিনি একবছর আগে এগুলিকে সঠিক দেখা নয় বলে মন্তব্য করেছিলেন।

আরও

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

একজন পাইলট বলেছেন, আমার ফাইটারের নাকের সামনে থেকে অতি দ্রুত গতিতে মনে হয় দুই সেকেন্ডে উপরে উঠে গেছে অবজেক্টটি এতো ফাস্ট যে আমার মনে হয়েছে যেন আমি কিছুই দেখিনি।

আরেকজন পাইলট বলেছেন, প্রশান্ত মহাসাগরের ৫০ মিটার উপর দিয়ে প্রথমে ভেসে থাকা তারপর প্রচন্ড গতিতে উড়ে অদৃশ্য হতে দেখেছেন একই ভাবে একটি ফ্লায়িং সসারকে। অনেক ইউএফও দর্শক বলেছেন ডিস্কের চারপাশে একধরনের আলোও তারা দেখতে পেয়েছেন।

আরও

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

১৯৪৭ সনে আমেরিকার রজওয়েল এয়ারফোর্স বেজ এলাকায় একটি ১২ ফিট সাইজের পরীক্ষামূলক সামরিক বেলুন যেটি দেখতে সসারের মতো ছিলো সেটি ক্রাশ করলে গুজব ছড়িয়ে যায় একটি ফ্লাইং সসার ক্রাশ করেছে। আরো গুজব ছিলো চোখ বড়ো একজন এলিয়েন ধরা পড়েছে। আমেরিকান আর্মি রজওয়েল এলাকা পাব্লিকের জন্যে নিষিদ্ধ করলে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সব গুজব "ষড়যন্ত্র থিওরি" হিসাবে প্রচারিত হয়। সবাই বলে, পেন্টাগন রজওয়েলের সব সংবাদ ব্ল্যাক আউট বা ক্লাসিফায়েড করে রেখেছে। 

জুন ১৭, ১৯৩০ সনে একটি উল্কা পতন হয়েছিল ওকলাহমাতে, দেখতে ডিস্কের মতন তখন থেকে ফ্লাইং সসার (Saucer) নামটি চালু হয়। এরপর থেকে মানুষ বিভিন্ন দেশে উড়ন্ত বস্তু দেখতে শুরু করে যেগুলি একটি চ্যাপ্টা ফুটবলের মতো দেখতে। 

আমেরিকা ফুটবলকে বলে সকার (Soccer)। কিন্তু ১৯৫৩ সনে মাইকেল কনরাড হলিউডে ফ্লাইং সকার না বলে পিরিচের মতো "ফ্লাইং সসার" নাম দিয়ে সিনেমা মুক্তি দিলে সবার মুখে ফ্লায়িং সসার নামটি চালু হয়ে যায়। 

কিন্তু বৈজ্ঞানিকরা বহু লোকের চোখে দেখা এই বস্তুটি কি তা বুঝতে না পেরে এর নাম ধীরে ধীরে হয়ে যায় অপরিচিত উড়ন্ত বস্তু, ইংরেজিতে আন আইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট, সংক্ষেপে ইউএফও। এখন এই নামটিই গ্রহণ করেছে সবাই। 

কেন এই উড়ন্ত বস্তুটি অপরিচিত-- আন আইডেন্টিফাইড? কারো কাছে গ্রহণ যোগ্য কোন জবাব নেই। অধিকাংশ লোকের জবাব এটি হয়তো একটি এলিয়েন ফ্লাইং ভেহিকেল। লক্ষণীয় ব্যাপার হলো এরা কখনো মানুষদের জন্য ক্ষতিকারক নয়, মারমূখী নয়। তাহলে এই অবজেক্ট কি হতে পারে?

গত নব্বুই বছর ধরে মানুষ মনে করে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে ইউএফও দেখছে একই চেহারায়। কিন্তু মুসলিম শরীফে কোরআন পাঠের লাভের উপর একটি হাদিস পড়তে গিয়ে মনে হলো হুজুর পাক (স) এর সময় সাহাবী উসায়দ ইবনু হুযায়র (রা) আকাশে যা দেখেছিলেন, তা ঠিক আমেরিকান ফাইটার পাইলটদের বর্ণনার মতো এবং অন্য মানুষদের দেখা ইউএফও,র মতো। হাদীসটি দেখুন।

 

"আবূ সা’ঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত,

একরাতে উসায়দ ইবনু হুযায়র তার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজীদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফঝাপ দিতে শুরু করল। তিনি (কিছুক্ষণ পর) পুনরায় পাঠ করতে থাকলে ঘোড়াটিও পুনরায় লাফঝাপ দিতে শুরু করল। (কিছুক্ষণ পর) তিনি আবার পাঠ করলেন এবারও ঘোড়াটি লাফ দিল। 

উসায়দ ইবনু হুযায়র বলেন- এতে আমি আশঙ্কা করলাম যে, ঘোড়াটি (শায়িত ছেলে) ইয়াহইয়াকে পদপিষ্ট করতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর আকাশে তাঁবুর মত কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মত জিনিস আলোকিত করে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেছেন, পরদিন সকালে আমি রসূলুল্লাহ (সা)-এর কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রসুল! গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজীদ পাঠ করছিলাম। এমতাবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করল। এ কথা শুনে রসূলুল্লাহ (সা) বললেন, হে ইবনু হুযায়র! তুমি পাঠ করতে থাকতে। 

আমি পাঠ করে সমাপ্ত করলাম। ইয়াহইয়া ঘোড়াটির পাশেই ছিল। তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম (এবং এগিয়ে গেলাম)। তখন আমি মেঘপুঞ্জের মত কিছু দেখতে পেলাম যার মধ্যে প্রদীপের মত কোন জিনিস আলো দিচ্ছিল। এটি উপর দিকে উঠে গেল এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। 

রসূলুল্লাহ (সা) এসব শুনে বললেন, ওসব ছিল মালায়িকাহ (ফেরেশতাগণ)। তারা তোমার কুরআন শ্রবণ করছিল; তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকত। আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হত না।"

(সহিহ মুসলিম, হাদিস নং ১৭৪৪)। হাদিসের মান- সহিহ হাদিস।

আরব দেশের মরুভূমিতে বেদুইনরা বিভিন্ন স্টাইলের তাবু টানায়। হজরত উসায়েদের তাঁবু আরেক বর্ণনায় ক্যানপির মতো দেখতে আকাশে ভাসমান অবজেক্টটি মেঘপুঞ্জের মতো ছিলো অর্থাৎ কালো রংয়ের আবার তার ভেতর থেকে আলোর বিচ্ছুরণ তারপর দ্রুত গতিতে উপরে অদৃশ্য হয়ে যাওয়া, বর্ণনাটি হুবুহু পেন্টাগনের স্বীকৃতি প্রাপ্ত ইউএফও'র বর্ণনার মতো। 

ইউএফও নিয়ে এই অথেন্টিক হাদীসের বর্ণনা ছাড়া আর কোন তথ্য পৃথিবীতে কোনো বিজ্ঞানীর কাছে নেই। আনলেস আদার ওয়াইজ প্রুভড নবী (স) এর দেয়া জবাবটি "মালায়িকাহ"- ফেরেস্তার দল সবচেয়ে বিজ্ঞানময়।  

নবী (স) এর হাদিস ও কোরআন থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামীন ফেরেশতাদের যেকোনো আকৃতি ধারণের শক্তি দিয়েছেন। তাই ফেরেশতারা কখনো কখনো ভিন্ন আকৃতিতেও আসেন। মূলতঃ আট ধরনের ফেরেস্তাদের মধ্যে কোন দল হয়তো এভাবেই ঘুরতে আসে আল্লাহর তৈরি পৃথিবী নামের গ্রামীন গ্রহটিতে তাদের কোন ধরনের ডিউটি করতে। 

আল্লাহ রাব্বুল আলামীন মানুষ বানিয়ে ফেরেস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করো। তাই হয়তো এখনো, মানুষকে দেখলে তাঁরাও ফ্লাইং পাস্ট করে সন্মান জানিয়ে উড়ে যায়। এজন্যেই হয়তো ইউএফও বা ফেরেস্তার দল কখনো মানুষদের আক্রমন করেনা, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে।

সবশেষে বলবো, আল্লাহ তার সৃষ্টির সবকিছুর মধ্যে তাঁকে খুঁজতে বলেছেন, আমরা খুঁজলাম। বাকি আল্লাহ গাফুরুর রাহিমই ভালো জানেন।

সর্বশেষ সংবাদ

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

দেশে বন্যার আঘাতে চারশ কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারকে বিব্রতচেষ্টার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আত্রাইয়ে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মার্কিন হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের হুমকি ইরানের

মার্কিন হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের হুমকি ইরানের

গোল্ডেন বুট দৌড়ে এমবাপ্পেকে ছাড়িয়ে আবারও শীর্ষে মেসি

গোল্ডেন বুট দৌড়ে এমবাপ্পেকে ছাড়িয়ে আবারও শীর্ষে মেসি

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের