
ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন।
