প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১০:৩২

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ চালাতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
