প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১০:১২

ইরানে নতুন করে সর্বাত্মক সামরিক হামলা চালানো হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য সামনে রেখে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
