
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:৯

বর্তমান সংবিধানের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, এই সংবিধানের অধীনে গঠিত সরকারকে বৈধ বলে তিনি মনে করেন না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনার জন্ম হয়েছিল, সেটি নতুন রাষ্ট্র গঠনের দিকে না গিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানই বহাল রেখেছে। যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
