রবিবার, ৪ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

গুজরাট দাঙ্গার স্মৃতি ফেরাচ্ছে দিল্লি, নিহত ৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬

শেয়ার করুনঃ
গুজরাট দাঙ্গার স্মৃতি ফেরাচ্ছে দিল্লি, নিহত ৪

‘‘এখান থেকে গাড়ি সরিয়ে নিন। যে কোনও সময় আগুন জ্বলবে।’’ কানের কাছে মুখ এনে পরামর্শ দিলেন বৃদ্ধ। বেলা একটা। উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন। ইন্ডিয়া গেট থেকে মেরেকেটে ১৫ কিলোমিটার। মেট্রো স্টেশনের নীচেই বোরখা পরা মহিলারা সিএএ-এনআরসি-র বিরুদ্ধে ধর্নায় বসেছেন। দু’কিমি দূরে মৌজপুর-বাবরপুর মেট্রো স্টেশনের কাছে ভিড়ের মধ্যে আবার সিএএ-র পক্ষে স্লোগান উঠছে। একটু পরে পরেই শোনা যাচ্ছে, ‘এক হি নারা, এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম’। উড়ছে গেরুয়া পতাকা। রায়ট-গিয়ারে পুলিশ থিকথিক করছে গোটা এলাকায়। রাস্তার একপাশে সারি দিয়ে পুলিশের ভ্যান। শুধুই খাকি উর্দির পুলিশ।

এখানে আগুন জ্বলবে? এই ভরদুপুরেই?

শুধু আগুন নয়। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনে পাথরবৃষ্টি থেকে গুলি, দোকানে-বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া— সব কিছুরই সাক্ষী হল রাজধানী দিল্লি। সিএএ-বিরোধী আন্দোলন ঘিরে অশান্তিকে কেন্দ্র করে এই প্রথম দিল্লিতে চার জন প্রাণ হারালেন। মৌজপুরে পাথরের আঘাতে পুলিশের হেড কনস্টেবল রতন লালের মৃত্যু হয়। এর পর বিকেলে চাঁদবাগে ফুরকান আনসারি (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। রাতে গুরু তেগবাহাদুর হাসপাতালে মারা যান শাহিদ নামে এক যুবক। অজ্ঞাতপরিচয় আরও এক জনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের খবর, আহত হয়ে তেগবাহাদুর হাসপাতালেই ভর্তি অন্তত ২০ জন।

আরও

নোরা ফাতেহির মতো না হওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন

নোরা ফাতেহির মতো না হওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন

জাফরাবাদের বৃদ্ধ অচেনা সাংবাদিককে সাবধান করে গাড়ি সরিয়ে নিয়ে বলেছিলেন। কিন্তু দুপুরে জাফরাবাদেই চারটে দোকান ও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনটে গাড়িও জ্বালানো হয়েছে। গাড়ি সরিয়ে নিয়ে যেতে না-যেতেই শুরু হয়েছে পাথরবৃষ্টি। ভিড়ের মধ্যে থেকে পাথর গিয়ে পড়েছে রাস্তার ধারের বাড়ির দোতলার ব্যালকনিতে। ‘ভারত মাতা কি জয়’ বলে উল্লাসে ফেটে পড়েছে জনতা। পেট্রল-বোমা হাতে হাতে ঘুরেছে। ভিড়ের মধ্যে শুধু একটাই প্রশ্ন, ‘মাচিস কাঁহা হ্যায়?’ জাফরাবাদ মসজিদের পাশের গলিতে এক যুবককে চেপে ধরে বেদম পেটানো হয়েছে। এক দিকে সিএএ-বিরোধীরা। অন্য দিকে সিএএ-পন্থীরা। বোঝা মুশকিল, কে কোন দিকে!

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিক্ষোভ যাতে চরম আকার ধারণ না করে, তার জন্য ইতিমধ্যেই জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, জোহরি এনক্লেভ এবং শিব বিহার মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনও ট্রেন দাঁড়াবে না। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। দুই শিবিরের খণ্ডযুদ্ধের মধ্যে মৌজপুরে গোকুলপুরীর হেড কনস্টেবল রতন লালের মাথায় পাথর এসে পড়ে। তাঁকে নিয়ে পুলিশের জিপ হাসপাতালে ছোটে। কিন্তু রতন লালকে বাঁচানো যায়নি। 

আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

দিল্লি পুলিশের ডিসি (শাহদরা) অমিত শর্মা পাথরের আঘাতে আহত হন। ভজনপুরায় একটি পেট্রল পাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়। চাঁদবাগে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। মৌজপুরে এক পুলিশ-কর্মীর সামনেই দেশি পিস্তল উঁচিয়ে তেড়ে আসে লাল টি-শার্ট এক যুবক। বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ-কর্মী পরা তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পুলিশকে হটাতে প্রথমে আকাশে, তার পরে রাস্তার ধারের ভিড় লক্ষ্য করে পরপর আট রাউন্ড গুলি ছোড়ে সে। সন্ধ্যায় পুলিশ জানায়, শাহরুখ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অশান্তির জেরে জাফরাবাদ অঞ্চলের বহু মুসলিম পরিবার ঘরে তালা ঝুলিয়ে মহল্লা ছেড়েছেন। জাফরাবাদ, মৌজপুর, বাবরপুর, সিলমপুরের অনেকে বাড়ির সামনে গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছেন, যাতে হামলা না হয়। ২০০২-এ গুজরাত দাঙ্গার সময় আমদাবাদেও এই দৃশ্য দেখা গিয়েছিল। জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর তো বটেই, তার সঙ্গে আরও তিনটি মেট্রো স্টেশন বন্ধ করে ওই লাইনে মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। মঙ্গলবার পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এরই মধ্যে রাতে আগুন লাগানো হয় গোকুলপুরীর টায়ার বাজারের একের পর এক দোকানে। দিল্লির আপ সরকারের তিন মন্ত্রী এবং বহু বিধায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে এবং পুলিশি সক্রিয়তার দাবি নিয়ে বেশি রাতে উপরাজ্যপালের বাড়ির সামনে ধর্না দেন। দিল্লির আইন-শৃঙ্খলার ভার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছিলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে। যথেষ্ট বাহিনী মোতায়েন করা হয়েছে।’’ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাজ্যপালের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়েছিলেন। সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কাও শান্তির আহ্বান জানান। রতন লালের মৃত্যুতে শোক প্রকাশ করেন সনিয়া। মোদীর গাঁধী-প্রেমকে খোঁচা দিয়ে বলেন, ‘মহাত্মার ভারতে হিংসার কোনও স্থান নেই’। স্বরাষ্ট্র মন্ত্রক তথা দিল্লি পুলিশের কর্তারা মনে করছেন, ট্রাম্পের সফরের দিকে নজর রেখেই সিএএ-বিরোধীরা অশান্তি তৈরির চেষ্টা করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে।’’

Arvind Kejriwal
✔
@ArvindKejriwal

मैंने अभी LG साहिब से बात की। उन्होंने भरोसा दिलाया कि और पुलिस फ़ोर्स भेजी जा रही है। किसी के भी द्वारा हिंसा बर्दाश्त नहीं की जाएगी। मेरी सभी लोगों से विनती है कि कृपया शांति बनाए रखें। हिंसा से कोई समाधान नहीं निकलेगा। https://twitter.com/ltgovdelhi/status/1231887820861521920 …

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
LG Delhi
✔
@LtGovDelhi

Instructed @DelhiPolice and @CPDelhi to ensure that law and order is maintained in North East Delhi. The situation is being closely monitored. I urge everyone to exercise restraint for maintenance of peace and harmony.

১০.৪ হা
৫:২৬ PM - ২৪ ফেব, ২০২০
টুইটার বিজ্ঞাপন তথ্য ও গোপনীয়তা
৪,২৯০ জন লোক এই সম্পর্কে কথা বলছেন

কথাটা পুরোপুরি অস্বীকার করছেন না জাফরাবাদের বাসিন্দারা। কিন্তু অশান্তির জন্য তাঁদের অভিযোগের আঙুল বিজেপি নেতা কপিল মিশ্রের দিকে। জাফরাবাদের বাসিন্দা খালিদ আখতার বলেন, ‘‘এখানে গত দু’মাস ধরে রাস্তার ধারের মাঠে মহিলারা সিএএ-এনআরসি-র বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন। কেউ তাঁদের সঙ্গে কথা বলতে আসেনি। আমরা রাস্তা অবরোধ করিনি। তাই কেউ মাথায় ঘামায়নি।’’

Asaduddin Owaisi
✔
@asadowaisi

These riots were a result of incitement by an ex MLA & BJP leader. Now there is clear evidence of police involvement

The ex-MLA should be arrested immediately, urgent steps should be taken to control the violence. Otherwise, it’ll spread https://twitter.com/JasjeevSinghTOI/status/1231883378732892160 …

Jasjeev Gandhiok@JasjeevSinghTOI

This is Khajuri Khas, Wazirabad main road. A shop is burning. Heavy stone pelting. Notice what the cops are doing though? @TOIDelhi

এমবেড করা ভিডিও
৯,৭৭৯
৫:১৮ PM - ২৪ ফেব, ২০২০
টুইটার বিজ্ঞাপন তথ্য ও গোপনীয়তা
৫,৩৫৫ জন লোক এই সম্পর্কে কথা বলছেন

এই ক্ষোভ থেকেই শনিবার রাস্তার এক দিক অবরোধ করে মহিলারা ধর্নায় বসেন। রবিবার দুপুরে মৌজপুরে হাজির হন কপিল মিশ্র। তিন দিনের মধ্যে সিএএ-বিরোধীদের তুলে দেওয়ার জন্য পুলিশকে হুঁশিয়ারি দেন। তার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবিবার প্রায় মাঝরাতে দুই ট্রাক ভর্তি ইট-পাথর রাস্তায় নামিয়ে দেওয়া হয়। আখতারের প্রশ্ন, ‘‘কারা পাথরের জোগান দিয়ে গেল? কারা এখানে দাঙ্গা লাগাতে চাইছে?’’ কপিল মিশ্র আজ বলেন, ‘‘শান্তিতেই সকলের মঙ্গল। এই হিংসা মেনে নেওয়া যায় না।’’ কিন্তু সিএএ-বিরোধীরাই প্রথমে পাথর ছুড়েছেন বলে তাঁর অভিযোগ। 

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা