দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণালঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
এর আগে ২৫ নভেম্বর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।