
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:১৩

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার অসংগতি দূর করতে নয় দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়। এতে সই করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম।
