
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানসম্মত বই দিতে শিক্ষাবর্ষ শুরুর আগেই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
