শনিবার, ২৩ মে, ২০২৬৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বৈঠক বাতিল, ঢাকার পরিবর্তে দিল্লিতে মালয়েশিয়ার মন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ২২:৫৬

শেয়ার করুনঃ
বৈঠক বাতিল, ঢাকার পরিবর্তে দিল্লিতে মালয়েশিয়ার মন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দুই দেশের যৌথ কমিটির বৈঠকের নির্ধারিত তারিখ হঠাৎ করে স্থগিত করেছে মালয়েশিয়া। বৈঠকের নতুন তারিখ ঘোষণা হয়নি এখনো। বৈঠক স্থগিতের বিস্তারিত কারণ জানাতে পারছে না ঢাকা। তবে বাংলাদেশ সফর বাতিল করে বর্তমানে ভারত সফরে রয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। বাংলাদেশের সঙ্গে বৈঠকে তারই মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিল। এতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে শঙ্কা রয়েই গেল।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের তরফে বৈঠকের পূর্ণ প্রস্তুতি ছিল। কিন্তু মালয়েশিয়া বৈঠকটি স্থগিত করে কোনো কারণ না জানিয়েই। ফলে কবে নাগাদ বাংলাদেশের জন্য মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হবে? তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কী কারণে বৈঠকটি স্থগিত হলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কূটনৈতিক একটি সূত্র অবশ্য দাবি করেছে, মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ পেতে দুই দেশের ব্যবসায়ীদের একাধিক সিন্ডিকেট চেষ্টা করছে। তারা মালয়েশিয়ান সরকারের উচ্চ পর্যায়ে দেনদরবার করছে। বৈঠক স্থগিতের পেছনে এটি একটি কারণ হতে পারে।

দ্রুততম সময়ের মধ্যে বৈঠকে নতুন তারিখ পেতে বাংলাদেশের তরফে চেষ্টা চলছে জানিয়ে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, জনশক্তি আমদানি তথা বাংলাদেশ থেকে কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করতে কুয়ালালামপুরের কিছু কাজ বাকী রয়েছে, বিধায় তারা তা শেষ করেই বৈঠকটি করতে চায়। সেটি শ্রম নিয়োগের স্বচ্ছতার সঙ্গে যুক্ত। ফলে তারা কিছুটা সময় নিচ্ছে হয়তো। তবে, কবে নাগাদ বৈঠকটি হতে পারে সেই ধারণা এখনো পাননি বলে দাবি বাংলাদেশ দূতের। নভেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে- দেশটি সফর শেষে এমন ঘোষণা দিয়েছিলেন খোদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। গত রোববার ছিল দুই দেশের যৌথ কমিটির বৈঠকের নির্ধারিত তারিখ।

আরও

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

এ বিষয়ে বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দুই দেশের মধ্যে কাজ হবে- এটা তো সিদ্ধান্ত হয়েই আছে। কিন্তু একটা প্রটোকল স্বাক্ষর হবে, সেই ব্যাপারটা নিয়ে দেরি হচ্ছে। আশা করছি, ডিসেম্বর মাসের মধ্যে তারিখ পুনরায় নির্ধারিত হবে।’ তিনি আরও বলেন, মালয়েশিয়ার কেবিনেট বলে দিয়েছে, তাদের ছয় লাখ কর্মী প্রয়োজন। সুতরাং সে দেশে কর্মী প্রয়োজন, এটা নিশ্চিত। কী প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে সেটিও মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। এখন কথা হলো, কবে থেকে শুরু হবে কর্মী পাঠানো- সেটাই বিষয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উল্লেখ্য, চলতি বছরের ৬ নভেম্বর মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, অভিবাসন ব্যয় কমাতে দুই দেশ একমত। দুই দেশের মধ্যে যেসব আলোচনা হয়েছে, তা চূড়ান্ত করতে ২৪ ও ২৫ নভেম্বর জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। কিন্তু কোন কারণ ছাড়াই স্থগিত করা হল বৈঠকটি।

ইনিউজ ৭১/এম.আর

আরও

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে নতুন রূপরেখা ঘোষণা প্রধানমন্ত্রীর

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যার ঘটনায় পুলিশ ২৪

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যতদিন পর্যন্ত সরকার সেনাবাহিনীকে প্রয়োজন মনে করবে, ততদিন পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে যাবেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস এ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী ২০২৪ সালের ২০ জুলাই থেকে মাঠে কাজ করছে এবং এখনো দেশের

গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আজ

গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আজ

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণকে সামনে রেখে পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হচ্ছে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) শুরু হওয়া তিন দিনব্যাপী এ বৈঠক চলবে আগামী শনিবার পর্যন্ত। বুধবার বৈঠকে অংশ নিতে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া

আর্থিক খাত বিকেন্দ্রীকরণে সরকারের উদ্যোগ, বললেন অর্থমন্ত্রী

আর্থিক খাত বিকেন্দ্রীকরণে সরকারের উদ্যোগ, বললেন অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সামগ্রিক আর্থিক খাত দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতি নানা অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে অনেক আর্থিক

আনসার-ভিডিপি দেশের উন্নয়নের সেতুবন্ধন: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপি দেশের উন্নয়নের সেতুবন্ধন: প্রধানমন্ত্রী

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন