বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

'শেখ হাসিনা ও এরদোগানের শান্তিতে নোবেল পাওয়া উচিত'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ৫:৪৩

শেয়ার করুনঃ
'শেখ হাসিনা ও এরদোগানের শান্তিতে নোবেল পাওয়া উচিত'

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার ইতিহাস তৈরি করেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছেন তাতে তাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। আশা করা যায়, সারা বিশ্ব এ বিষয়ে একমত পোষণ করবে।

মঙ্গলবার আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশন সভায় তিনি একথা বলেন। বাণিজ্য-বিনিয়োগসহ ১৫টি লক্ষ্য সামনে রেখে মুস্তফা কামালের নেতৃত্বে শুরু হওয়া যৌথ সভাটি তুরস্কের সঙ্গে পঞ্চম সভা। এতে উপস্থিত ছিলেন তুরস্কের স্পিকার মুস্তফা সেন্তোপ।

সভায় অর্থমন্ত্রী বলেন, তুরস্ক চার মিলিয়ন (৪০ লাখ) শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আর বাংলাদেশ এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। পৃথিবীর অন্যতম প্রধান জনবসতিপূর্ণ ছোট দেশ বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে একটি সামাজিক বন্ধন ও সম্প্রীতির দেশ এবং এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটি হাতিয়ারও। কিন্তু, রোহিঙ্গা সমস্যার কারণে এটা অনেকটাই হুমকির মুখে। তাই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিকল্প নেই। যে কোনো উপায়ে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে তুরস্ককে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

আরও

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, কক্সবাজারসহ ওই এলাকার পুরো পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এতে আমাদের সামাজিক ও জলবায়ুগত চ্যালেঞ্জ বাড়ছে। আমাদের সামাজিক বন্ধনসহ যেসব ক্ষতি হচ্ছে তা ডলার বা টাকার অংকে পরিমাপ করা সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে, এটাই আমাদের প্রধান চাওয়া।

মুস্তফা কামাল বলেন, তুরস্ক বর্তমানে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। তাই, তুরস্ক যদি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জায়গা চায়, তাহলে সরকার তাদের সর্বোতভাবে সহায়তা করবে।

সভায় তুরস্কের স্পিকার মুস্তফা সেন্তোপ বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরত্ব অনেক হলেও দুই দেশের মধ্যে ধর্ম, সংস্কৃতিসহ রয়েছে অনেক ক্ষেত্রে সামঞ্জস্য। আমি আপনার (অর্থমন্ত্রী) এ সফরে অত্যন্ত আনন্দিত ও আশা করছি এটি অত্যন্ত ফলপ্রসূ হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে উদারতার মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। আরাকানের এ মুসলিমদের ওপর যে অবিচার করা হয়েছে, সেটি অত্যন্ত ন্যক্কারজনক। তুরস্ক এ সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে।

আরও

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশু কল্যাণে জোর দিলেন জুবাইদা রহমান

এ সময় অর্থমন্ত্রী তুরস্কের স্পিকারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান। তিনি স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তুরস্কের স্পিকার এতে সম্মতি দেন। সভায় ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার ও রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী রাজারবাগে হামলা না করতো, তাহলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দুই-একদিন পরে হতো। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যার পর ধীরে ধীরে ঢাকার অন্যান্য এলাকায়

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ার-এ শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর

বাংলাদেশিদের সৌদি ত্যাগে বিশেষ সময়সীমা ঘোষণা

বাংলাদেশিদের সৌদি ত্যাগে বিশেষ সময়সীমা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৫ ফেব্রুয়ারি যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে