বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রধানমন্ত্রী আজ ইডেনে গোলাপি টেস্টে বাজাবেন ঘণ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১৬:২৩

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রী আজ ইডেনে গোলাপি টেস্টে বাজাবেন ঘণ্টা
কলকাতার ইডেন গার্ডেনে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক গোলাপি টেস্ট। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে দুপুরে ঘণ্টা বাজিয়ে দিন-রাতের এ টেস্টের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সন্ধ্যায় তাজ বেঙ্গল হোটেলে দু’জন একান্তে বৈঠক করবেন। সেখানে কথা হতে পারে তিস্তার পানি বণ্টন ও সীমান্ত সমস্যা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে।এ ঐতিহাসিক টেস্ট উপলক্ষে একদিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট আজ ১০টায় কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে। ভারতীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে তাকে বরণ করবেন পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে শেখ হাসিনা দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এ টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমন্ত্রণ জানান শেখ হাসিনাকে।দুই নেত্রী (শেখ হাসিনা ও মমতা) ইডেনে আসার পরেই ৮ জন প্যারাট্রুপার নামবেন মাঠে। তাদের দু’জনের হাতে থাকবে গোলাপি বল। একজনের হাতে কয়েন। যার হাতে কয়েন থাকবে, তিনি সেটা দেবেন ম্যাচ রেফারিকে।যাদের কাছে গোলাপি বল থাকবে তাদের একজন শেখ হাসিনাকে, অন্যজন বল দেবেন মমতাকে। শেখ হাসিনা বল তুলে দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকের হাতে। মমতা তুলে দেবেন ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে। তারপর দুপুর পৌনে ১টায় টস হবে।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। চা বিরতির সময় মাঠে সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা ও মুম্বাইয়ের জিৎ গাঙ্গুলি। ম্যাচের ডিনার ব্রেকের সময় শচীন টেন্ডুলকার, পিভি সিন্ধুদের সংবর্ধনা দিতে মাঠে থাকবেন শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকলেও বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসেন নড়াইলের এমপি, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনিও আজ মাঠে থাকবেন। বিকেলে শেখ হাসিনা ফিরবেন তাজ বেঙ্গল হোটেলে।

আরও

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি
ভারতের কেন্দ্রীয় সরকার সম্মত হলেও ৮ বছর ধরে মূলত মমতার আপত্তিতেই আটকে রয়েছে তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের উত্তরাংশের কৃষকদের চাষের জন্য তিস্তার পানি জরুরি জানিয়ে মমতা আপত্তি করে আসছেন। তার বক্তব্য, ‘শুখা মরশুমে তিস্তায় পানি থাকে না, নিজেরাই চাষের জন্য পাই না, তা বাংলাদেশকে কী করে দেব?’ তাই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে আজকের বৈঠকে অন্যতম জ্বলন্ত ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তির জট কাটানোই মূল লক্ষ্য বঙ্গবন্ধুকন্যার। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে মমতাই শেখ হাসিনার সঙ্গে এ বিশেষ বৈঠকের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। উনি বারেবারে আসুন আমরা চাই। ভারতবর্ষের মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের বাসিন্দারা আমরা সবাই বাংলাদেশকে খুব ভালোবাসি। কারণ, দুই বাংলার ভাষা, বৈচিত্র্য, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা- সবই এক। আমার সঙ্গে হাসিনাদির কাল মোট তিনবার দেখা হবে। দু’বার মাঠে আর একবার তাজবেঙ্গলে একটা বৈঠকে। ওই বৈঠকটা হবে সৌজন্যমূলক।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
রাতেই ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। জানা গেছে, শেখ হাসিনা মমতার জন্য ঢাকা থেকে অনেক উপহার নিয়ে আসছেন। তেমনি মমতাও পশ্চিমবঙ্গের অন্যতম নামি স্বর্ণচূড়া শাড়ি উপহার দেবেন তার প্রিয় হাসিনা দিদিকে। থাকবে আরও নানা উপহার ও মিষ্টি।ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ম্যাচের পরিমণ্ডলেই দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হতে পারে বলে আগেই আশা প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধনে এসে দিন পনেরো আগে তিনি বলেছিলেন, ‘ইডেনের দু’দেশের দিন-রাতের এ টেস্ট ম্যাচ একটা ইতিহাস সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কলকাতায় খেলা দেখতে আসবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একসঙ্গে বসে যেমন এ ঐতিহাসিক খেলা দেখবেন, তেমনই অনেক দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা বলবেন বলে আমার বিশ্বাস।’

বৈঠকে কী তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধান হবে? উত্তরে আবদুল মোমেন বলেন, ‘দুই দেশের চমৎকার সম্পর্কের কথা বিবেচনা করে উনি (মমতা) আমাদের তিস্তার পানি উপহার দেবেন বলে আমরা আশাবাদী।’ তাই মমতার সঙ্গে হাসিনার বৈঠকের দিকে শুধু বাংলাদেশ নয়, তাকিয়ে থাকবে দিল্লিও। কারণ, নরেন্দ্র মোদিও একাধিকবার বলেছেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে আমরা এখনই চুক্তি করতে রাজি আছি, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি হলেই হবে।’

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বঙ্গভবনে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভার ও রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার বাহিনী রাজারবাগে হামলা না করতো, তাহলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও দুই-একদিন পরে হতো। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে প্রথম গণহত্যার পর ধীরে ধীরে ঢাকার অন্যান্য এলাকায়

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

একযোগে ১২ মন্ত্রণালয়ে সচিব পদে বড় প্রশাসনিক রদবদল

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমক কুচকাওয়াজ শুরু

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ার-এ শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর