প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৪৩

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও বর্ষীয়ান রাজনীতিক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ ২৬ অক্টোবর। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মামার বাড়ি সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। অথচ সংরক্ষণের অভাবে তাঁর জন্মভবন ও স্মৃতিচিহ্নগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেয়ালের ইট খসে পড়ছে, কোথাও কোথাও ইট নেই। ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন তাঁর উত্তরসূরিরা। দীর্ঘদিনের জাদুঘর প্রতিষ্ঠার দাবিও বাস্তবায়িত হয়নি।
