
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তৎকালীন পিজি হাসপাতালে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভা। মৃত্যুর পাঁচ দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক।
