
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১২

উচ্চ মূল্যস্ফীতি, আয় ও কর্মসংস্থানের সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ চার মাসে দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে পারে ১ কোটি ৮১ লাখ মানুষ। বছরের শুরুর তুলনায় এ সংখ্যা ২৮ লাখ বেশি।
