
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:২১

সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনে একযোগে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ রদবদল কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
