নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ (সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) এবং ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
প্রশাসন সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সরকার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস ও নীতিগত সমন্বয় জোরদারে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।