রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২

শেয়ার করুনঃ
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান।

এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবন রয়েছে। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারিক জীবনের পরবর্তী ধাপে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ এবার তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন।

শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন। আইনাঙ্গনে তার এই নিয়োগকে বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধান_বিচারপতিবাংলাদেশ_সুপ্রিম_কোর্টবঙ্গভবন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে তীররক্ষা বাঁধ ঝুঁকিতে

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে তীররক্ষা বাঁধ ঝুঁকিতে

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত ৪

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে: শিক্ষামন্ত্রী

রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তরুণ প্রজন্মের আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের তরুণরা, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও অনেক সময় শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না, যা সামাজিকভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। তিনি আরও বলেন, ফেসবুক

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই চালান পৌঁছালে দীর্ঘদিনের কাঁচামাল সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) পুনরায় কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ সমুদ্রপথে বঙ্গোপসাগরের

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

৭ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা, আজ বৈঠক

বর্তমান সরকারের দ্বিতীয় এবং চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় আজকের বৈঠকে মোট ১৭টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে

নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন

নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৬ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সরকার প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়। নতুন নির্দেশনায়

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক