বুধবার, ২৪ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭

শেয়ার করুনঃ
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে থিয়ারওয়ার্ল্ডের মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী ভূমিকা এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। এ সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে গর্ডন ব্রাউন বলেন, গত ৫০ বছরে কোনো বেসরকারি খাতের প্রকল্প মানুষের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখতে পারেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আশুরা উপলক্ষে ডিএমপির কড়াকড়ি নিরাপত্তা নির্দেশনা

আশুরা উপলক্ষে ডিএমপির কড়াকড়ি নিরাপত্তা নির্দেশনা
পুরস্কার গ্রহণকালে ড. ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য খুলে দিলে দারিদ্র্যের কোনো স্থান থাকবে না। তিনি জানান, ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষাকে যুক্ত করায় নারীরা সন্তানদের স্কুলে পাঠানোর সুযোগ পাচ্ছেন।

ড. ইউনূস প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ছোটবেলা থেকেই শিশুদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতেও ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহারের পাঠ অন্তর্ভুক্ত করা জরুরি। তার মতে, মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে সম্ভব।

ড.ইউনূসআনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ক্ষয়ক্ষতি তহবিল’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ তহবিল কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আজকের

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্ত আদালত, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গ্রহণ করবে। মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে ঘিরে বর্তমানে যে আলোচনা চলছে, তা আইনি প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তি হবে। দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে

প্রধানমন্ত্রীর চীন সফরে প্রতিরক্ষা ও যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে অগ্রগতি

প্রধানমন্ত্রীর চীন সফরে প্রতিরক্ষা ও যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে অগ্রগতি

নতুন পররাষ্ট্রনীতি কাঠামোর অংশ হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চীন থেকে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। সোমবার (২২ জুন) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে

আশুরা উপলক্ষে ডিএমপির কড়াকড়ি নিরাপত্তা নির্দেশনা

আশুরা উপলক্ষে ডিএমপির কড়াকড়ি নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন ২০২৬ খ্রি.) তারিখে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ধর্মীয়