
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এরই মধ্যে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং প্রকাশ করেছে তাদের দ্বিতীয় দফার নির্বাচনী জরিপের ফলাফল। রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে বুধবার (২৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার। জরিপে ৬৪ জেলার ৯,৩৯৮টি পরিবার/খনার মোট ১০,৪১৩ জন ভোটারের মতামত নেয়া হয়।
