রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

অনেকের কাছে মুক্তির রজনী পবিত্র লাইলাতুল বরাত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৯

শেয়ার করুনঃ
অনেকের কাছে মুক্তির রজনী পবিত্র লাইলাতুল বরাত

শবে বরাত ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ রাত, যা শাবান মাসের ১৫ তারিখে পালিত হয়। এই রজনীতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং ভাগ্যলিপি নির্ধারণ করেন বলে বলা হয়। রাসুল (সা:) একে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা শাবানের মধ্যরাত হিসেবে অভিহিত করেছেন। ‘শব’ ফারসি শব্দ, যার অর্থ রাত, আর ‘বারাআত’ অর্থ মুক্তি, নিষ্কৃতি বা পবিত্রতা। তাই শবে বরাতের অর্থ দাঁড়ায় মুক্তির রজনী। এ রাতে পাপী বান্দাদের ক্ষমা করে দেওয়া হয় এবং জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়।  

পবিত্র কোরআনে বলা হয়েছে, "হা-মীম, এ স্পষ্ট কিতাবের শপথ! নিশ্চয়ই আমি তা বরকতময় রাতে অবতীর্ণ করেছি।" (সুরা দুখান: ১-৪)। তাফসীরবিদদের মতে, বরকতময় রাত বলতে কেউ লাইলাতুল কদর বোঝান, আবার কেউ শবে বরাত বোঝান। তাফসীরে বাগভীতে বলা হয়েছে, শবে বরাতে আল্লাহ তায়ালা পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করেন, যা লাইলাতুল কদরে ফেরেশতাদের কাছে ন্যস্ত করা হয়।  

আরও

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

এই মাসের বিশেষ গুরুত্বের মধ্যে অন্যতম হল কিবলা পরিবর্তনের ঘটনা। হিজরতের প্রায় দেড় বছর পর শাবান মাসে কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন হয়ে কাবা শরীফ নির্ধারিত হয়। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, "তোমরা যেখানেই থাকো না কেন ওই (কাবার) দিকেই মুখ ফিরাও।" (সুরা বাকারা: ১৪৪)। এছাড়া, রাসুল (সা:)-এর প্রতি দুরুদ পাঠের নির্দেশনাসংবলিত আয়াতও এ মাসে নাজিল হয়, যেখানে বলা হয়েছে, "হে মোমিনরা! তোমরাও তাঁর প্রতি দুরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো।" (সুরা আহযাব: ৫৬)।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শবে বরাতের রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়া-ইস্তেগফারের মাধ্যমে ইবাদত করা উত্তম। রাসুল (সা:) বলেছেন, "শাবানের মধ্যরাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরদিন রোজা রাখো।" (মিশকাত)। তিনি আরও বলেছেন, "এ রাতে আল্লাহ তায়ালা বান্দাদের ক্ষমা করেন, তবে মুশরিক ও শত্রুতাপোষণকারী ব্যক্তিদের ক্ষমা করেন না।" (ইবনে মাজাহ)।  

লাইলাতুল বরাত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হাদিসে উল্লেখ আছে, এই রাতে আল্লাহ তায়ালা বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। একবার আয়েশা (রা:) দেখলেন, রাসুল (সা:) জান্নাতুল বাকীতে মোনাজাতরত অবস্থায় আছেন। তখন তিনি বললেন, "নিশ্চয়ই আল্লাহ তায়ালা শাবানের ১৫ তারিখ রাতে বান্দাদের পাপ ক্ষমা করেন, তবে মুশরিক ও বিদ্বেষপোষণকারীকে নয়।" (তিরমিজি, মুসনাদে আহমদ)।  

শবে বরাতের রাতব্যাপী ইবাদত ও দিনের রোজা বিশেষভাবে সুন্নাত। তবে এই রাতে অতি বাড়াবাড়ি করে আনন্দ-উল্লাস, আতশবাজি, পোলাও-বিরিয়ানি খাওয়া ইসলামী শিক্ষার পরিপন্থী। সাহাবায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম এ রাতে ইবাদতে মগ্ন থাকতেন। তাই আমাদেরও উচিত রাসুল (সা:) ও সাহাবাদের আদর্শ অনুসরণ করা এবং এই রাতের পবিত্রতা রক্ষা করা। আল্লাহ আমাদের সঠিকভাবে শবে বরাত পালন করার তৌফিক দান করুন, আমিন।

সর্বশেষ সংবাদ

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই নামায আদায় না করার কি শাস্তি হবে! সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" -ঈমান আনয়নের পর মুমিন বান্দাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামায। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী-গরিব নির্বিশেষে

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ‘জুমাতুল বিদা’ শব্দটি আরবি, যেখানে ‘বিদা’ অর্থ বিদায়—অর্থাৎ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য ভিড় করছেন। নামাজের

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত