
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তুলছে যাতে বাংলাদেশ কোনভাবে আক্রান্ত হলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি


আওয়ামী লীগ সরকার শুধু সামরিক ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিই নয় সামরিক বাহিনীর সদস্যদের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ক্ষেত্রেও বহুমুখী পদক্ষেপ প্রহণ করেছে উল্লেখ করে তাদের জন্য বহুতল ভবন, বিনোদনের সুব্যবস্থা, সন্তানদের সুশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে তাঁর সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরেন প্রধনমন্ত্রী।
তিনি বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ আরো বেশি উন্নত-সমৃদ্ধ হবে। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের উন্নতি ও সমৃদ্ধির সোপান ধরে এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আজকে সারাবিশে^র কাছে ‘উন্নয়নের রোলমডেল’। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। তাই, আমাদের নৌবাহিনীও স্মার্ট বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেভাবেই আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি।
’৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর কোন সরকারই বাংলাদেশের সমুদ্রসীমার অধিকার রক্ষায় ভূমিকা রাখেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সমুদ্র সীমার অধিকার আদায় ও সুরক্ষিত করেছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতি-১৯৭৪-এর সঙ্গে সঙ্গতি রেখে ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করে এবং এবং সশ¯্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছে।
"আমরা ২০১৭ সালের ১২ মার্চ দুটি সাবমেরিন যুক্ত করেছি। ফলস্বরূপ, আজ আমাদের নৌবাহিনী একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে," তিনি যোগ করেন।