শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

পদ্মাসেতুর সাফল্যে এবার মেঘনার উপর আরও একটি সেতু তৈরি করছে সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ১:২৯

শেয়ার করুনঃ
পদ্মাসেতুর সাফল্যে এবার মেঘনার উপর আরও একটি সেতু তৈরি করছে সরকার

পদ্মা সেতুর সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ সরকার। পরিবহণ, পর্যটন থেকে ব্যবসা— এই সেতুর জন্য বাংলাদেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে দাবি অনেকেরই। অর্থনীতিকে আরও চাঙ্গা করতে তৈরি হচ্ছে বাংলাদেশ। মেঘনা নদীর উপর নতুন আর একটি সেতু তৈরির পরিকল্পনা শুরু করেছে হাসিনা সরকার।

আগে থেকেই দু’টি সেতু আছে মেঘনা নদীর উপর। এ বার সেই নদীর উপর নতুন করে আরও একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর ফলে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ, নারায়ণগঞ্জের আড়াই হাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে, যা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কের বিকল্প অ্যালাইনমেন্ট হিসাবে কাজ করবে।

দক্ষিণ কোরিয়ার মাধ্যমে পিপিপি-জিটুজি ভিত্তিতে নির্মাণ করা হবে সেতুটি। বাস্তবায়ন করবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এর সঙ্গে যুক্ত করে দুই পাশে সড়ক নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।

আরও

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

মেঘনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সূত্রের খবর, ভুলতা-আড়াই হাজার-বাঞ্ছারামপুর সড়কের ফেরিঘাটের ১০০ মিটার স্রোতের বিপরীতে তৈরি করা হবে মেঘনার উপরের এই তৃতীয় সেতুটি।

জানা গিয়েছে, এই সেতুটির দৈর্ঘ্য হবে ৩.১৩ কিলোমিটার। যান চলাচল সহজ করতে সেতুর উভয় দিকে ৪.৪ কিলোমিটার সড়কপথ নির্মাণ করা হবে।

মেঘনা নদীর উপর প্রচুর নৌকা চলাচল হয়। নৌযান চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গিয়েছে, ২০২০ সাল থেকেই এই সেতু নির্মাণ নিয়ে চিন্তাভাবনা শুরু করে বাংলাদেশ সরকার। এই সেতু তৈরি আদৌ সম্ভব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয় ২০২০-এর মার্চ থেকে। পরে অগস্ট মাস নাগাদ মন্ত্রিসভায় এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘আমাদের সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, কোরিয়ার নির্মাণ সংস্থা ‘দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড’, ‘হুন্ডাই ইঞ্জিনিয়ারিং’ এবং ‘কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন’ এই সেতু নির্মাণে হাত লাগাবে।

আগামী বছরের মে মাসে সেতুটি নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

মেঘনার উপরের নতুন সেতু প্রসঙ্গে সাংসদ ও প্রাক্তন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম বলেন, ‘‘মেঘনায় তৃতীয় সেতু নির্মাণ হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসাবে ব্যাপক ভাবে ব্যবহার হবে। ঢাকা-সিলেটের মধ্যের ২২ কিলোমিটার ও ঢাকা-চট্টগ্রামের মধ্যের ২৭ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এলাকায় কলকারখানার সংখ্যাও বাড়বে।’’

সেতুতে যান চলাচল বাড়াতে আলাদা সড়ক প্রকল্প নিয়ে কাজ চলছে বলেও জানান তাজুল।

তাজুল আরও জানান, মেঘনার উপর এই সেতু তৈরি হলে ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুর-নবীনগর-আখাউড়ার যোগাযোগ সহজ হবে। ঢাকা থেকে আড়াইহাজার-বাঞ্ছারামপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলার যোগাযোগ ব্যবস্থাও আগের থেকে অনেকটা উন্নত হবে। যাত্রী ও পণ্য পরিবহণও সহজে হবে বলে উল্লেখ করেন তাজুল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জানা গিয়েছে, সেতুর এক প্রান্তে যানবাহন চলাচল বাড়াতে ৩৬ কিলোমিটারের একটি দুই লেনের সড়ক তৈরি করবে সওজ। বাঞ্ছারামপুরের কড়াইকান্দি ফেরিঘাট থেকে নবীনগর পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হবে। এই রাস্তা কুমিল্লার কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কপথে যুক্ত হবে।

ইতিমধ্যেই এই রাস্তা সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শীঘ্রই অনুমোদন দেওয়া হবে বলে সূত্রের খবর।

নতুন সেতুটির অন্য প্রান্ত তৈরি হবে আড়াই হাজারের বিশনন্দী এলাকায়। এর ফলে আগরতলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। আখাউড়া দিয়ে এই সড়কপথ তৈরির কথা রয়েছে। অর্থাৎ, ঢাকা ও কুমিল্লা থেকে আগরতলা যাওয়ার আরও একটি সহজ পথ তৈরি হচ্ছে।

এ ছাড়া সেতুকে কেন্দ্র করে কড়াইকান্দি এলাকায় স্থলবন্দর নির্মাণের প্রস্তাবও প্রধানমন্ত্রী হাসিনার কাছে পাঠানো হয়েছে। বর্তমানে বিভিন্ন পণ্য ঢাকা থেকে আশুগঞ্জ হয়ে স্থলবন্দরে যেতে যে সময় লাগে, বাঞ্ছারামপুরে মেঘনা নদীর তীরে স্থলবন্দর হলে চার ঘণ্টা কম সময় লাগবে।

এই সেতু তৈরি হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে বাংলাদেশের সরকার। পাশাপাশি সারা দেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব আসবে বলেও হাসিনা সরকার মনে করছে।

বর্তমানে বিশনন্দী-কড়াইকান্দি ফেরিপথে ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগরের সঙ্গে ঢাকা ও অন্যান্য জেলার যোগাযোগ হয়। বর্ষাকালে যাতায়াত যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তা ছাড়াও এই যাত্রাপথে সময়ও অনেক লাগে। আর তা-ও সেতু নির্মাণের অন্যতম কারণ বলে সওজ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জুন বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধন করা হয়। বাংলাদেশের ‘স্বপ্ন-সেতু’ উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ন’কিলোমিটারেও বেশি। তবে জলের উপরের অংশে রয়েছে সওয়া ছয় কিলোমিটার।

বাংলাদেশের এই সংবাদমাধ্যম অনুযায়ী, সব মিলিয়ে পদ্মা সেতু তৈরি করতে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা খরচ হয়েছে।

প্রায় দু’দশকের পরিকল্পনার পর তৈরি হয়েছে পদ্মা সেতু। ২০০৭ সালে পদ্মা সেতুর জন্য প্রথম বাজেট পাশ করা হয়।

পদ্মা সেতু তৈরির ফলে সে দেশে ব্যবসা-বাণিজ্যের বিকাশের পাশাপাশি কৃষি, কুটিরশিল্প-সহ বহু ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে বলেও হাসিনা দাবি করেছেন।

নতুন মেঘনা সেতু তৈরি হলে বাংলাদেশ সরকারের একই ভাবে লক্ষ্মীলাভ হবে বলেই মনে করছেন দেশের অর্থনীতিবিদদের একাংশ।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!