
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ২০:১৮

“ বিদ্যুৎও পানি অপচয় রোধ” এ প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে (৬ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক ঠাকুর।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,

সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী শহিদুল ইসলাম প্রমুখ।১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে।এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
