
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১৭:২৩

বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৯ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে।তিনি বলেন, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে এতো উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি