রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিদেশি মদে ভাসছে চট্টগ্রাম বন্দর !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ৪:৩৬

শেয়ার করুনঃ
বিদেশি মদে ভাসছে চট্টগ্রাম বন্দর !

শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় আনা বিদেশি মদের ওপর যেন ভাসছে চট্টগ্রাম বন্দর। গত তিন দিনে ছয় কনটেইনার ভর্তি হাজার হাজার বোতল মদ জব্দ করা হয়েছে। জাল নথিপত্র দাখিলের পাশাপাশি কাস্টমস কর্মকর্তার আইডি হ্যাক করে দুই কনটেইনার মদ বন্দর থেকে বের করে আনে একটি চক্র। এদিকে দায় এড়াতে একে অপরকে দুষছে বন্দরকেন্দ্রিক সরকারি সংস্থাগুলো।

অনুসন্ধানে বের হয়ে আসছে, শুল্ক ফাঁকি দিতে পলিস্টার সুতার বদলে কনটেইনার ভরে আনা হয়েছিল বিদেশি মদ। আর এ চালানে ব্যবহৃত সব নথি ছিল জাল। আমদানি পণ্য ছাড় করাতে বিল অব ল্যান্ডিং ছিল জাল আর ইপিজেডের পণ্য হিসেবে বেপজার দেয়া ইমপোর্ট পারমিট বা আইপিও ছিল ভুয়া। পরবর্তীতে ভুয়া আইপি নম্বর ব্যবহার করে অ্যাসেসমেন্ট প্রসেস ছাড়াই কনটেইনারগুলো বন্দর থেকে ছাড় করা হয়েছে। শুধু তাই নয়, বন্দর থেকে বের হওয়ার সময় বাধ্যতামূলক স্ক্যানিং ছাড়া মদ ভর্তি দুইটি কনটেইনার নারায়ণগঞ্জ চলে যায়। এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি করা হয়েছে একজন কাস্টম কর্মকর্তার আইডি হ্যাকের মাধ্যমে।

আরও

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, এর পিছনে কে আছে? কে এ টাকা বিনিয়োগ করেছে? বিদেশ থেকে সুতা আমদানির কথা বলা হয়েছিল। এর আর দাম কত? তার চেয়ে কিন্তু আরও বেশি দামে এ মদ আনা হয়েছে। এলসির মাধ্যমে সুতা আমদানির টাকা গেছে। কিন্তু বাকি টাকা কীভাবে গেল? এক্ষেত্রে অবশ্যই মানি লন্ডারিং হয়েছে বলে আমরা ধারণা করছি।

সবশেষ সোমবার (২৫ জুলাই) বিকালে জব্দ হওয়া মদ ভর্তি দুইটি কনটেইনারের আমদানিকারক হিসেবে রয়েছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেড এবং উত্তরা ইপিজেডের ডং জিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এর আগের চালানগুলো ছিল ইশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল মিলস। আরেকটি ছিল কুমিল্লা ইপিজেডের নামে।

চট্টগ্রাম বন্দর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অপরদিকে শনি (২৩ জুলাই) ও রোববার (২৪ জুলাই) জব্দ হওয়া দুই চালানে তিন কনটেইনার মদের ক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে জাফর আহমদের নাম উল্লেখ করা হয়েছে। আর ঠিকানা দেয়া হয়েছে নগরীর ডবলমুরিং থানাধীন গোসাইলডাঙা এলাকার। কিন্তু পুরো এলাকা ঘুরে সিঅ্যান্ডএফ এজেন্টের কোনো অফিস পাওয়া যায়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মিথ্যা ঘোষণায় মদ আমদানি করে শুল্ক ফাঁকি দেয়ার পাশাপাশি ৫০ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়ে গেছে বলে তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার নূর উদ্দিন মিলন।

তিনি বলেন, এগুলো ইমপোর্ট পারমিট পুরোটাই ভুয়া। এছাড়া স্কেনিং করার কথা ছিল। তারা সেটিও করেননি।

তবে আমদানি পণ্য শুল্কায়নের সঙ্গে সম্পৃক্ত সরকারি সংস্থাগুলো একে অপরের প্রতি দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করছে। কিন্তু তদন্ত হলে কেউই এ দায় থেকে মুক্তি পাবে না বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা হাদী হোসেন বাবুল।

তিনি বলেন, কাস্টমসের কাজই তো স্কেনিং করা। এ কাজ বন্দর কর্তৃপক্ষের না। তো এখানেই তো দায়বদ্ধতা বোঝা যায়।

সাম্প্রতিক সময়ে ২৭ কোটি টাকা মূল্যের একটি রোলস রয়েলস গাড়ি বন্দর থেকে ছাড় করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। ইপিজেডের আমদানি পণ্যে ডেলিভারিতে বিশেষ সুবিধা থাকায় অবৈধ মালামাল আনার ক্ষেত্রে চক্রটি এ প্রক্রিয়াকেই টার্গেট করছে বলে মনে করেন কাস্টম কর্মকর্তারা। 

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এই বরাদ্দের আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়িতে অবস্থানকালে গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সংগঠিত বা সচেতন থাকাকে অযৌক্তিক মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি সেলের কথিত গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে