বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দেশে বাড়ছে অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ২:২৭

শেয়ার করুনঃ
দেশে বাড়ছে অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়া

আবারো বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। ফলে দেশের অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়াও বেড়ে চলেছে। উড়োজাহাজে ব্যবহৃত জ¦ালানি জেট ফুয়েল প্রতি লিটারের দাম দুই বছর আগে ছিল মাত্র ৪৬ টাকা। এখন ওই ফুয়েলের দাম সরকার নির্ধারিত দাম ১০৬ টাকা লিটার। 

গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম প্রায় ১২২ শতাংশ বেড়েছে। ফলে উড়োজাহাজ সংস্থাগুলো যাত্রী পরিবহন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। দেড় বছর আগে যে রুটের ভাড়া ছিল আড়াই হাজার বা তার একটু বেশি, ওই ভাড়া এখন প্রায় ৫ হাজারে গিয়ে ঠেকেছে। যা যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝা সৃষ্টি। বিপিসি এবং উড়োজাহাজ খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সংশ্লিষ্ট সূত্র মতে, জেট ফুয়েলের দাম প্রতি মাসে ধাপে ধাপে বাড়ায় দেশের অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়াও ক্রমান্বয়ে বাড়ছে। তাতে কমছে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট ও যাত্রী সংখ্যা। এ ধারা অব্যাহত থাকলে দেশের বিমান সংস্থাগুলো মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া করোনার আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। 

মূলত বিমান ভাড়ার ৪০ শতাংশ জেট ফুয়েলের ওপর নির্ধারণ হয়। গত প্রায় দুই বছরে ওই জ¦ালানির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ফলে অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়াও বেড়েছে প্রায় দ্বিগুণ। এভাবে বাড়তে থাকলে আকাশপথে যাতায়াতে যাত্রীদের ব্যয় আরো বাড়বে এবং তৈরি হবে নেতিবাচক ধারণা।

আরও

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা
অভ্যন্তরীণ রুটের বিমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের দাম বাড়ানো-কমানোর কাজটি করে থাকে। আর মাঠপর্যায়ে বিপণনের কাজটি করে বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে জ¦ালানি তেলের দাম। এখন জেট ফুয়েলের আন্তর্জাতিক মূল্য প্রতি লিটার ১ দশমিক শূন্য ৪ ডলার। ওই হিসেবে আন্তর্জাতিক বাজারেই এখন জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১২৫ থেকে ১২৬ টাকা। সরকার ভর্তুকি দিয়ে ১০৬ টাকা লিটার দরে বিক্রি করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে না কমলে জেট ফুয়েলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই।

 ২০২১ সালে জেট ফুয়েলের চাহিদা ছিল ৩ লাখ ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন, যার পুরোটাই আমদানিনির্ভর।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সূত্র আরো জানায়, গত জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৭৩ টাকা। ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে ৭ টাকা বাড়ানো হয়। ৮ মার্চ প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে ৮৭ টাকা নির্ধারণ করে বিপিসি। পরে ৭ এপ্রিল আবার ১৩ টাকা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১০০ টাকা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

সবশেষ গত ১৫ মে বাড়ানো হয় আরো ৬ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে নতুন ওই পেট্রোলিয়াম পণ্যের মূল্যতালিকা দেয়া রয়েছে। ওই মূল্যতালিকায় বলা হয়েছে, ১৫ মে থেকে জেট ফুয়েলের নতুন মূল্যতালিকা কার্যকর করা হয়েছে। তালিকা অনুযায়ী জেট ফুয়েলের দাম স্থানীয় ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ১০৬ টাকা এবং আন্তর্জাতিক রুটের জন্য ১০৯ টাকা।

এদিকে জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের এয়ারলাইন্সগুলো আরেক দফা ভাড়া বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। 

আর এভাবে ভাড়া বাড়তে থাকলে আকাশপথে ভ্রমণকারীর সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। তাছাড়া পর্যটনশিল্পের ওপরও তার নেতিবাচক প্রভাব পড়বে। মানুষ ভ্রমণবিমুখ হবে। ফলে দেশের পর্যটনখাতও পিছিয়ে যাবে। করোনা মহামারির আগে যখন জেট ফুয়েলের দাম ৪৬ টাকা লিটার ছিল, তখন ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ছিল দুই হাজার ৭০০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮শ টাকায়। একইভাবে ঢাকা-কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ৩ হাজার ৭শ, এখন ৫ হাজার ৮শ টাকা। ২ হাজার ৭শ টাকা থেকে বেড়ে ঢাকা-সৈয়দপুরের ভাড়া এখন ৪ হাজার ৮শ টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর ভাড়া হয়েছে সর্বনিম্ন ৫ হাজার টাকা। অথচ করোনার আগে যা ছিল ২ হাজার ৭শ টাকা। এখন ওই ভাড়া আরো বাড়ানোর প্রস্তুতি চলছে।

অন্যদিকে এখন দেশের বিভিন্ন গন্তব্যে আকাশপথে যাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার। ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাস্ট্রা নামে আরো দুটি উড়োজাহাজ সংস্থা অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যে হারে জেট ফুয়েলের দাম বাড়ছে, এমন পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোর টিকে থাকাই কঠিন হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 

এ ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের মতে, এখন পর্যটনে অফ মৌসুম। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা কম। এর মধ্যে জেট ফুয়েলের দাম বাড়লে ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কারণ উড়োজাহাজ পরিচালন ব্যয়ের ৪০ শতাংশই জ¦ালানি খরচ। ভাড়া বাড়ালে নেতিবাচক প্রভাব পড়ে। করোনার সময় বিশ্বের সব দেশে প্লেন চলাচল বন্ধ ছিল। তখন পর্যটন খাত তথা হোটেল এবং শিল্প কারখানাও বন্ধ ছিল। তাতে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। এখন এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হলে দেশের অন্যান্য সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের উচিত জেট ফুয়েলের দাম কমানো এবং এই খাতে ভ্যাট কমিয়ে আরো ভর্তুকি দেওয়া।

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে ১৬২ জন সৈনিক ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রক্রিয়ায় আরও অন্তত ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে সৈনিক পর্যায়ের এক হাজার ৩০০ জনের বেশি

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম। সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন