
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ৪:৩৫

উন্নয়নশীল দেশগুলোতে সমতার ভিত্তিতে করোনা ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার এবং অংশীদারিত্ব জোরদার করার কথা বলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (২৪ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত ‘ডিসকাশন টু শেয়ার নলেজ অন ইক্যুইটেবল কোভিড-১৯ ভ্যাকসিনেশন’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সভাপতি হাবিবে মিল্লাত, ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ঘানা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ ভেলোর, ভারতের প্রফেসর গগণদ্বীপ কাং বক্তব্য রাখেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
