বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

এসবি সায়েন্স কলেজের অধিভুক্তি বাতিলের নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

শেয়ার করুনঃ
এসবি সায়েন্স কলেজের অধিভুক্তি বাতিলের নির্দেশ

নিয়মকানুন না মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তির দায়ে বগুড়ার বিএসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অধিভুক্তি বাতিল করেছে হাইকোর্ট। বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির করা রিটের নিষ্পত্তিতে হাইকোর্ট এ রায় দেয়। একইসাথে যেসব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন তারাও পরীক্ষা দিতে পারবেন না বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার শামিম আজিজ বুধবার সন্ধ্যায় জানান, বগুড়ার বিএসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজের কার্যক্রম পুরোটাই অবৈধ ছিল। এ কারণে আদালত প্রতিষ্ঠানটির এফিলিয়েশন বাতিল করেছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে না।

পূর্ব ঘোষণা অনুয়ায়ী, ২০১৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ নামের একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের রাতে পরীক্ষা স্থগিত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বগুড়ার ওই প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের ডিপ্লোমা কোর্সের জন্য ২৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন ছিল। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৫০০ শিক্ষার্থী ভর্তি দেখায়। নিয়ম অনুযায়ী, অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি করেনি। তা ছাড়া পরীক্ষার ফরম পূরণ করেনি। 

পরীক্ষার মাস দেড়েক আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আদালতে রিট করেন। আদালত নির্দেশ দেন ওই প্রতিষ্ঠানের ২৫০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ দিতে। কিন্তু অধ্যক্ষ ৫০০ শিক্ষার্থীর ফরম পূরণের টাকার ব্যাংক ড্রাফট জমা দেন। অনলাইনে ছাড়া এভাবে টাকা জমা দেওয়ার সুযোগ না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শে ২০১৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়। এর ফলে বিপাকে পড়েন ২ হাজার ৬০০ শিক্ষার্থী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

ইনিউজ ৭১/এম.আর

আইন আদালত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দর থেকে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দর থেকে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্রমণের প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের আদেশের ফলে আসহাবুল ইয়ামিন হত্যার

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেওয়া হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এ প্রশাসনিক পদে নতুন দায়িত্ব পেলেন কুমিল্লার বর্তমান জেলা ও দায়রা জজ। এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের নিয়ে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আগামী ১৯ নভেম্বর

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্তের স্বার্থে দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার