প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান।
