রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৫:৫৬

শেয়ার করুনঃ
ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

মধ্যপ্রাচ্যে টানা ১৪ দিন ধরে চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৩ মার্চ) নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে। তবে রাশিয়া ও চীন তাতে বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেয়। রাশিয়া ও চীন এই আলোচনার বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে তা পাস হয়। ১১–২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব গৃহীত হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

আরও

লোহিত সাগর ও বাব আল-মান্দেবে নিরাপত্তা জোরদারে সৌদির নতুন জোট, সদস্য বাংলাদেশও

লোহিত সাগর ও বাব আল-মান্দেবে নিরাপত্তা জোরদারে সৌদির নতুন জোট, সদস্য বাংলাদেশও
বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, রাশিয়া ও চীন তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তা সংশ্লিষ্ট এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে পূর্ণ পরিদর্শনের সুযোগ দিচ্ছে না।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতেই যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে উসকে দিচ্ছে। একই সঙ্গে চীনের প্রতিনিধি ফু ছং যুক্তরাষ্ট্রকে এই সংকটের প্রধান উসকানিদাতা হিসেবে উল্লেখ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করে জানায়, আন্তর্জাতিক উদ্বেগের যথাযথ জবাব না দেওয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা জরুরি।

মধ্যপ্রাচ্যসংঘাতজাতিসংঘনিরাপত্তাপরিষদবিশ্বরাজনীতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই শান্তিপূর্ণ এবং কোনো নতুন নিষেধাজ্ঞা ইরান মেনে নেবে না।

আরও

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ফলে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখে পড়েছে।

সর্বশেষ সংবাদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

দুবাই আদালতের জামিনে কারামুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

দুবাই আদালতের জামিনে কারামুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তারা নাজকা

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে। তিনি জোর দিয়ে