
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২:১৯

শুষ্ক মৌসুমে পানির সংকট, বর্ষায় বন্যা ও জলাবদ্ধতা, নদীভাঙন এবং ক্রমবর্ধমান লবণাক্ততা—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের এসব সংকট মোকাবিলায় বড় সম্ভাবনা তৈরি করছে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে চার বিভাগের ১৯ জেলার ১২০ উপজেলার প্রায় ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে সরকার।
