
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:৫৭

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
