প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৯:২৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের নয়জনই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হয়ে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। তবে মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি।

