
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:৩৭

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
