শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের নতুন হুমকি: বিরোধিতা করলে শুল্ক আরোপ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪১

শেয়ার করুনঃ
গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের নতুন হুমকি: বিরোধিতা করলে শুল্ক আরোপ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আগ্রাসী ও বেপরোয়া হয়ে উঠেছেন বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করে বিক্রি শুরু করা এবং ইরানে সরকার উৎখাতের লক্ষ্যে চলমান বিক্ষোভে প্রকাশ্য সমর্থনের পর এবার ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে চরম অবস্থান নিলেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড দখলের পথে যে বা যারাই বাধা দেবে, তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হবে। সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়ে আমাদের সঙ্গে একমত হবে না, তাদের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নিতে পারি।” তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ করা হবে বা কোন আইনি ক্ষমতা প্রয়োগ করে তা করা হবে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার
ডেনমার্ককে কার্যত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, প্রয়োজনে শক্তির পথেও যেতে পারে ওয়াশিংটন। “রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, ডেনমার্ক কিছুই করতে পারবে না। কিন্তু যুক্তরাষ্ট্র সবকিছু করতে সক্ষম—ভেনেজুয়েলার ঘটনাই তার প্রমাণ,” বলেন তিনি।

ট্রাম্পের এই অবস্থানের জবাবে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত একাধিক দেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। এরই মধ্যে ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়েছে। উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরাও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

গ্রিনল্যান্ডযুক্তরাষ্ট্রইউরোপীয়_ইউনিয়ন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ চালাতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ বাহিনীর সাবেক কমান্ডার হোসেইন তায়েব। তাঁর মতে, মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টাই এখন দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইরানের

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে নতুন করে সর্বাত্মক সামরিক হামলা চালানো হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য সামনে রেখে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নির্বাচিত হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রাজনীতিকরাও। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটরা। এর ফলে আগামী দুই বছর আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প প্রশাসনকে বিরোধীদের কঠিন বাধার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার প্রকাশিত হওয়ার পর এই চিত্র উঠে