রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাস্ক পরলেই গ্রেপ্তার, লস অ্যাঞ্জেলেসে উত্তপ্ত অভিবাসনবিরোধী বিক্ষোভ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৯ জুন ২০২৫, ১৭:৫৫

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রে মাস্ক পরলেই গ্রেপ্তার, লস অ্যাঞ্জেলেসে উত্তপ্ত অভিবাসনবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আন্দোলন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ পরিস্থিতিকে রীতিমতো রণক্ষেত্রে রূপান্তর করেছে। বিক্ষোভকারীদের ওপর দমনমূলক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার মাস্ক পরা ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘এখনই মাস্ক পরা লোকদের গ্রেপ্তার করুন।’ তিনি আরও জানান, যে কেউ বিক্ষোভে মুখে মাস্ক পরে অংশ নিলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে হবে। যদিও এ সিদ্ধান্ত কতটা আইনি কাঠামোর মধ্যে পড়ে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।

আরও

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক পরার পেছনে বিক্ষোভকারীদের দুটি মূল কারণ রয়েছে। প্রথমত, তারা নিজেদের পরিচয় গোপন রাখতে চান এবং দ্বিতীয়ত, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের আঘাত থেকে বাঁচতে চান। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, মাস্কের আড়ালে থেকে তারা সহিংসতা ছড়াচ্ছেন, এ কারণে মাস্ক নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রোববার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই মোতায়েনকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নির্দেশ অমান্য করায় এদিন ২৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় আরও সেনা মোতায়েন করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। ট্রাম্প নিজে জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

এদিকে অভিবাসন দপ্তরের তৎপরতা বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ১১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারের এই কঠোর অবস্থান এবং মাস্ক নিষিদ্ধের নির্দেশ ভবিষ্যতে বিক্ষোভ আরও উত্তপ্ত করে তুলবে বলেই ধারণা বিশ্লেষকদের।

যুক্তরাষ্ট্র বিক্ষোভট্রাম্প মাস্ক নিষেধাজ্ঞালস অ্যাঞ্জেলেস সংঘর্ষঅভিবাসন ইস্যু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ৬০ দিনে অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে যেতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের বিরুদ্ধে ‘স্টিল ওয়াল অবরোধ’ আবার কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি বলেও দাবি করেছে সেন্টকম। সেন্টকম জানিয়েছে, মার্কিন সেনারা অভিযানটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী ইরানের সেনাবাহিনীকে এড়িয়ে এখন বেসামরিক জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তবে কোনো পরিস্থিতিতেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের যোদ্ধা মনে করলে ইরানের বীর সেনাদের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই সামরিক ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তবে হামলাটি

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের