সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

১৫ বছর পর থাইল্যান্ডে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ২১:২৭

শেয়ার করুনঃ
১৫ বছর পর থাইল্যান্ডে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ বছর নির্বাসনে থাকার পর মঙ্গলবার (২২ আগস্ট) তিনি দেশটিতে ফিরে আসেন এবং এরপর তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফেরার পর বন্দি হয়েছেন। তবে অনেকে বিশ্বাস করেন যে, তিনি একটি চুক্তি করে দেশে ফিরেছেন যা তাকে বেশি দিন কারাগারে রাখতে পারবে না।

আরও

ইসরায়েলি হামলায় নিহত ইরানের গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি

ইসরায়েলি হামলায় নিহত ইরানের গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি

মূলত থাকসিন এমন এক সময়ে ফিরলেন এবং বন্দি হলেন যখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে সংক্রান্ত ভোটাভুটি মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিবিসি বলছে, ৭৪ বছর বয়সী এই নেতাকে দেশে ফেরার পরপরই সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আগের তিনটি দোষী সাব্যস্ত হওয়া অপরাধের জন্য আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে ব্যাংককের রিমান্ড কারাগারে পাঠানো হয়।

সেখানকার কারা কর্তৃপক্ষ বলছে, বার্ধক্য বিবেচনায় থাকসিন সিনাওয়াত্রাকে নির্দিষ্ট চিকিৎসা সরঞ্জামসহ আলাদা একটি উইংয়ে রাখা হবে। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন, যার প্রথম পাঁচ দিন তিনি তার ঘরেই থাকবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে একটি প্রাইভেট জেটে স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানী ব্যাংককে অবতরণ করেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এসময় তার শত শত উচ্ছ্বসিত সমর্থক উল্লাস, বক্তৃতা এবং গান করছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এছাড়া থাকসিনের প্রত্যাবর্তনের এই মুহূর্তের সাক্ষী হতে উত্তর-পূর্ব থাইল্যান্ডে তার দলের শক্ত ঘাঁটি থেকে অনেকেই রাতারাতি ব্যাংককে চলে আসেন। কিন্তু থাকসিন তাদের শুভেচ্ছা জানাতে পারেননি। দুই মেয়ে এবং ছেলেকে পাশে নিয়ে তিনি বিমানবন্দর টার্মিনাল থেকে অল্প সময়ের জন্য বের হন এবং রাজা ও রানির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সংবাদমাধ্যম বলছে, দেশে ফেরার পর থাকসিন সিনাওয়াত্রাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। মূলত তার অনুপস্থিতিতে দেওয়া কারাদণ্ডের বিষয়ে কী করা হবে তা সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে তাকে বন্দি করার খবর পাওয়া যায়।মূলত দেশে ফেরার পর আদালতে থাকসিনকে ক্ষমতার অপব্যবহার ও আরও বেশ কয়েকটি ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়। তবে সাবেক এই থাই প্রধানমন্ত্রী বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

থাইল্যান্ডের সবচেয়ে সফল এই নির্বাচিত নেতাকে দীর্ঘদিন ধরে রক্ষণশীল রাজকীয়রা ভয় পেয়ে এসেছে। থাকসিনকে দুর্বল করার জন্য সামরিক অভ্যুত্থান এবং বিতর্কিত আদালতের মামলাগুলোকে তারাই মূলত সমর্থন যুগিয়ে এসেছে।এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে থাকসিনের দেশে প্রত্যাবর্তন ও আটক করে করাগারে পাঠানোয় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সর্বশেষ সংবাদ

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলি হামলায় নিহত ইরানের গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি

ইসরায়েলি হামলায় নিহত ইরানের গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসরায়েল। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথকভাবে এই অভিযানের দায় স্বীকার করে। আইডিএফ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, এই হামলা ইরানের ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকারোক্তির আগেই ইরান খাদেমির নিহত হওয়ার

বেসামরিক স্থাপনায় হামলা চললে ‘বিধ্বংসী প্রতিশোধ’ নেবে ইরান

বেসামরিক স্থাপনায় হামলা চললে ‘বিধ্বংসী প্রতিশোধ’ নেবে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখে, তাহলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি) প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দেশের বেসামরিক অবকাঠামোতে হামলার পুনরাবৃত্তি হলে ইরানের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপ হবে আরও

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। রোববার (৫ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া-এর মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, মধ্য ইরানের ইসফাহান শহরের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত সামরিক অভিযানে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। দাবি করা হয়, নিখোঁজ পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে বিভিন্ন দেশকে তিনটি শ্রেণিতে ভাগ করে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী দেশগুলোকে ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’—এই তিন শ্রেণিতে বিভক্ত করা হবে। ‘শত্রু’ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, নিখোঁজ সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানের ভেতরে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, উদ্ধার অভিযানে ইতোমধ্যে যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে