
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:১৩

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে।
