রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পুলিশের গুলিতে নিহত যুবক, জ্বলছে ফ্রান্স

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১:৪৭

শেয়ার করুনঃ
পুলিশের গুলিতে নিহত যুবক, জ্বলছে ফ্রান্স

ফ্রান্সে গত মঙ্গলবার তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরের নিহতের ঘটনার পর উত্তাল দেশটি। এ নিয়ে দেশটিতে দ্বিতীয় রাতের মতো তুমুল বিক্ষোভ চলছে। পুলিশ ইতিমধ্যে অন্তত ১৮০ জনকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, আজ রাতে ফ্রান্সজুড়ে ৪০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বিক্ষোভ সামাল দিতে গতকাল ৯ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে জরুরি অবস্থা জারি করা হয়নি বলে জানান তিনি। 

আরও

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

এর আগে কিশোরকে হত্যার ঘটনাকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ম্যাক্রো বলেছেন, এ ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তিনি এ নিয়ে মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, প্যারিসের রাস্তায় গত মঙ্গলবার সকালে হলুদ মার্সিডিজ চালাচ্ছিলেন ১৭ বছরের নাহেল এম। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে তাদের প্রতিবেদনে জানিয়েছে,  ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে মারে। এরপরেই বুধবার শুরু হয় প্রতিবাদ। 

আরও

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা
ফ্রান্স
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্যারিসের শহরতলিতে রাস্তায় নেমে মানুষ নোংরা ফেলার বিনগুলিতে আগুন ধরিয়ে দেয়। একটি জায়গায় বাসেও আগুন লাগানো হয়। একটি শহরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ গেলে তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্যারিস নয় এ বিক্ষোভ ফ্রান্সের অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে। দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, উত্তরের শহর লিলে এবং দক্ষিণ-পশ্চিমে টুলুসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। এ ছাড়া প্যারিসের দক্ষিণে অ্যামিয়েন্স, ডিজন এবং এসোনের প্রশাসনিক বিভাগেও গোলযোগ দেখা গেছে। 

বিক্ষোভে এখন পর্যন্ত ২৪ জন পুলিশকর্মীর আহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটির পুলিশ প্রথমে এ ঘটনা সম্পর্কে জানায়, ১৭ বছর বয়সী নাহেল এম পুলিশের এক অফিসারকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাকে থামানোর জন্য গুলি চালানো হয়। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে প্রচুর ভিডিও পোস্ট করা হয়। 

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেমে আছে। দুই পুলিশকর্মী ওই গাড়ির পাশে। একজন রিভলভার তাক করে আছে। একটা গলার আওয়াজ ভেসে আসে, মাথায় গুলি করব। এরপর গাড়ি নিয়ে নাহেল পালাতে গেলে পুলিশ গুলি চালায়। এতে তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতার একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। এতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, দুই

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর কথা বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শনিবার (৩১ অক্টোবর) ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতা, ভারতের কূটনীতিতে বাড়ছে চাপ

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতা, ভারতের কূটনীতিতে বাড়ছে চাপ

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া ভারত-ইসরায়েল সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি

হুতিদের গোপনে গোয়েন্দা তথ্য দিচ্ছে আমিরাত, সৌদি জোটে নতুন সংকট

হুতিদের গোপনে গোয়েন্দা তথ্য দিচ্ছে আমিরাত, সৌদি জোটে নতুন সংকট

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হুতি বিদ্রোহীদের গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত-সমর্থিত কয়েকটি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান ও সামরিক লক্ষ্যবস্তুর তথ্য হুতিদের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আবুধাবি ও হুতিদের মধ্যে সরাসরি গোপন যোগাযোগও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য বিনিময় ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের