বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নববধূকে যে কারণে গাধা উপহার দিলেন স্বামী!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১:৪৮

শেয়ার করুনঃ
নববধূকে যে কারণে গাধা উপহার দিলেন স্বামী!

নবধূকে উপহার দেওয়া হয়েছে গাধা। হ্যাঁ ঠিকই শুনছেন। অন্য কিছু নয়, একটি গাধা। তা-ও উপহার দিয়েছেন সদ্য পরিণীতার স্বামী। শুনে প্রাথমিক ভাবে হাসির ফোয়ারা ছুটেছে নেটিজেনদের মধ্যে। তবে আসল কারণ জেনে অবশ্য সকলে তারিফই করেছেন যুবকের। কী সেই কারণ? 

বিয়েবাড়ি মানেই হরেক উপহারের ছড়াছড়ি। বর-বধূকে দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানিয়ে আত্মীয়-স্বজনরা উপহার তো দেনই। তবে সবথেকে স্মরণীয় উপহারটি নববধূকে দেন তাঁর স্বামীই। এমন একটি উপহার যা তাঁদের সারাজীবনের সুখস্মৃতি হয়ে থাকে। আর সেই উপহার যদি হয় গাধা, তাহলে? এমন উপহারের কথা শুনে একটু অবাক হতে হয় বইকি, তবে ঠিক এই উপহারই পাকিস্তানের এক যুবক দিয়েছেন তাঁর স্ত্রীকে।

আরও

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

যুবকের নাম আজলান শাহ। ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি বেশ জনপ্রিয়। খুব স্বাভাবিক ভাবেই তাঁর এই উপহারের গল্প ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আর তাতেই বেজায় হাসির হুল্লোড়। প্রথমে সকলের একটাই প্রশ্ন, বিয়েতে কে বউকে গাধা উপহার দেয়! এমন সৃষ্টিছাড়া উপহারের কথা তো কেউ কোত্থাও শোনেনি। তাহলে কী ভেবে যুবক এমন কাণ্ড করলেন? উত্তর দিয়েছেন ওই যুবক। আর তা শুনে নেটিজেনরা বলছেন, উচিত কাজটিই করেছেন তিনি।

যুবক জানিয়েছেন, তাঁর স্ত্রী গাধা পছন্দ করেন। আর গাধা এমনিতে খুব পরিশ্রমী প্রাণী। স্ত্রীর পছন্দের কথা ভেবেই একটি গাধার শাবক তিনি উপহার দিয়েছেন। উপহার দিয়ে স্ত্রীকে খুশি করাই ছিল তাঁর লক্ষ্য। তাই তিনি যা পছন্দ করেন, সেই উপহারই দিয়েছেন। গাধাটিকে নিয়ে বর-বউ হাসিমুখে ছবিও তুলেছেন। আজলানের এই উত্তর মনে ধরেছে নেটপাড়ার। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নববধূ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

নেটিজেনদের কেউ কেউ বলছেন, পোষ্য তো যে কোনও প্রাণীই হতে পারে। বিড়াল, কুকুর যদি মানুষ ভালবেসে পুষতে পারে, তাহলে গাধাকে পোষ্য হিসাবে পছন্দ করার মধ্যে দোষের তো কিছু নেই। তা ছাড়া গাধা সত্যিই শান্ত, নির্বিবাদী এবং পরিশ্রমী প্রাণী। এমন প্রাণীকে ভাল না বাসার কোনও কারণ নেই। তা ছাড়া স্বামী তো স্ত্রীর পছন্দ, না-পছন্দ জানবেন। আর সেইমতোই উপহার দেবেন। সেই হিসাবে আজলান যা করেছেন, তা একেবারে ঠিক, এমনটাই বলেছেন অনেকে। গাধাকে নিয়ে অনর্থক হাসাহাসির কোনও মানে নেই, মত নেটিজেনদের।

আজলান আরও জানিয়েছেন, গাধার শাবকটিকে অবশ্য তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি। শাবকটির পাশাপাশি তার মাকেও কিনে নিয়েছেন আজলান। মা এবং শাবক- দুটি প্রাণীই আছে তাঁদের কাছে। আর তাঁরা দুজনেই তাদের ভালবাসেন। আদর করে তাই তাঁরা শাবকটির নাম দিয়েছেন ভোলা। বলা যায়,আজলানের দৌলতেই বিয়েবাড়িতে একেবারে বেনজির উপহারের সাক্ষী থাকল গোটা বিশ্ব।

সূত্র: সংবাদ প্রতিদিন

সর্বশেষ সংবাদ

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

গণঅভ্যুত্থান দমন মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি

গণঅভ্যুত্থান দমন মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

মদিনায় ১১ কোটি টন খনিজ, ইউরেনিয়ামের বিশাল ভান্ডার

মদিনায় ১১ কোটি টন খনিজ, ইউরেনিয়ামের বিশাল ভান্ডার

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান। দেশটির জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং আশাব্যঞ্জক ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। জেদ্দা শহর থেকে প্রায় ৩৫০

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেষ

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ ও অবকাঠামো ঘিরে নতুন সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম গত সপ্তাহে প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার পর সোমবারও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ১০৭ দশমিক ৫১ এবং ডব্লিউটিআই ১০২ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। রয়টার্স জানিয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এতে বাব

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হয়েছে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনভর বহুপক্ষীয় আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকের পর সর্বসম্মতিক্রমে ৪৫ পৃষ্ঠা ও ১৪০ অনুচ্ছেদের ঐতিহাসিক ‘দিল্লি ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভারতের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোনটি আঘাত হানে। হামলার আশঙ্কায় আক্রান্ত ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে